• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চীনের আধিপত্য কমাতে মিয়ানমারের বিরল খনিজে নজর যুক্তরাষ্ট্রের ঝিনাইদহের সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে রিট ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা ময়মনসিংহে শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে আগুন, তিনজন গ্রেপ্তার ‘জুলাই জঙ্গি’ বলে ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর চাপাতি হামলার অভিযোগ মালয়েশিয়ার পেনাংয়ে হাইকমিশনের কনস্যুলার ক্যাম্প, সেবা পেলেন ৪ শতাধিক বাংলাদেশি গরম এড়াতে জানুয়ারিতে আইপিএল আয়োজনের প্রস্তাব, সমর্থন জুহি চাওলার যাচাই-বাছাই ছাড়া বিশ্ববিদ্যালয়ের অনুমতি, বেড়েছে উচ্চ ডিগ্রিধারী বেকার: রাষ্ট্রপতি কাশিমপুরে আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে বিএনপির শোডাউন সাড়ে চার বছর পর দুদকে চাকরি ফিরে পেলেন আলোচিত শরীফ উদ্দিন

ঝিনাইদহের সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে রিট

প্রবাস পোস্ট ডেস্ক / ১১ টাইম:
আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুকে কারাগারের কনডেম সেলে রাখার অভিযোগে উচ্চ আদালতে রিট দাখিল করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করার নিস্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে সোমবার (৯ নভেম্বর) উচ্চ আদালতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে এ রিট পিটিশন দাখিল করা হয়।

রিটে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, আইজি প্রিজন, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ঝিনাইদহ কারাগারের জেল সুপারকে বিবাদী করা হয়েছে।

এদিন রিট দাখিল শেষে বিকেল ৩টায় হাইকোর্ট এলাকার সোনালী ব্যাংক চত্বরে প্রেস ব্রিফিং করা হয়। এসময় বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর বলেন, সংবাদ সংগ্রহ করার সময় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও গ্রিন টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি অরিত্র কুন্ডুকে মব সৃষ্টির মাধ্যমে মারধর করে একটি চাঁদাবাজির ঘটনা সাজিয়ে গ্রেপ্তার শেষে কারা কর্তৃপক্ষ কনডেম সেলে রাখেন, যা সম্পূর্ণ বেআইনি এবং মানবাধিকার লঙ্ঘন।

তিনি আরও বলেন, আমরা এর প্রতিকার, কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা এবং আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট পিটিশন দাখিল করেছি, আশা করছি সাংবাদিকরা ন্যায় বিচার পাবেন। এর আগে গত ১ নভেম্বর সংশ্লিষ্টদের নিকট এ সংক্রান্তে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

বিএমএসএফের আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন বলেন, বাংলাদেশের প্রিজন অ্যাক্ট বা জেল কোড অনুযায়ী সাজাপ্রাপ্ত বন্দি এবং বিচারাধীন বন্দি অবশ্যই আলাদা আলাদা নির্ধারিত ওয়ার্ডে থাকবে। সাংবাদিক অরিত্র কুন্ডু বিচারাধীন মামলার বন্দি হওয়ায় তাকে মৃত্যুদন্ডপ্রাপ্ত বন্দিদের জন্য নির্ধারিত কনডেম সেলে রাখার আইনগত সুযোগ নেই। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের নিকট লিগ্যাল নোটিশ দেওয়ার পরেও কার্যকর পদক্ষেপ নেয়নি। আমরা ন্যায় বিচারের অপেক্ষায় আছি।

প্রেস ব্রিফিংয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, অর্থ সম্পাদক সোহেল পারভেজ, কেন্দ্রীয় নেতা মরিয়াম আক্তার মারিয়া, এমদাদুল হক স্বপন, নাজির হোসেন সহ ঢাকা মহানগরের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

ঝিনাইদহের সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে রিট

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ঝিনাইদহের সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে রিট

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com