• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চীনের আধিপত্য কমাতে মিয়ানমারের বিরল খনিজে নজর যুক্তরাষ্ট্রের ঝিনাইদহের সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে রিট ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা ময়মনসিংহে শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে আগুন, তিনজন গ্রেপ্তার ‘জুলাই জঙ্গি’ বলে ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর চাপাতি হামলার অভিযোগ মালয়েশিয়ার পেনাংয়ে হাইকমিশনের কনস্যুলার ক্যাম্প, সেবা পেলেন ৪ শতাধিক বাংলাদেশি গরম এড়াতে জানুয়ারিতে আইপিএল আয়োজনের প্রস্তাব, সমর্থন জুহি চাওলার যাচাই-বাছাই ছাড়া বিশ্ববিদ্যালয়ের অনুমতি, বেড়েছে উচ্চ ডিগ্রিধারী বেকার: রাষ্ট্রপতি কাশিমপুরে আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে বিএনপির শোডাউন সাড়ে চার বছর পর দুদকে চাকরি ফিরে পেলেন আলোচিত শরীফ উদ্দিন

কোর্ট ম্যারেজ করলেই কি বিয়ে বৈধ হয়, ইসলামের বিধান কী?

ধর্ম ডেস্ক / ১১ টাইম:
আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

প্রেমের সম্পর্ক বা পরিবার বিয়েতে রাজি না হলে অনেকে কোর্ট ম্যারেজ করেন। বাংলাদেশে কোর্ট ম্যারেজ বলতে সাধারণত একজন আইনজীবীর উপস্থিতিতে এফিডেভিট বা হলফনামা সম্পাদন করা বোঝায়। কোর্টে বিবাহ সম্পন্ন করার সময় যদি দুইজন মুসলিম সাক্ষী উপস্থিত থাকেন এবং সেখানে শরয়ী নিয়ম অনুযায়ী প্রস্তাব ও গ্রহণ (ইজাব ও কবুল) সম্পন্ন হয়, তাহলে  ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহ হয়ে গেছে বলে গণ্য হবে।

আর যদি শর্ত পূরণ না হয়, অর্থাৎ,  শুধু কাগজের স্বাক্ষর বা এফিডেভিট হিসেবে হয়, যেখানে কোনো সাক্ষী ছিল না বা শরয়ী পদ্ধতিতে বিবাহ পড়ানো হয়নি। এমন বিবাহ বৈধ হবে না। সেক্ষেত্রে অবশ্যই পুনরায় শরয়ী নিয়ম অনুযায়ী বিবাহ পড়াতে হবে।

বিয়ের ক্ষেত্রে পিতা-মাতার সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতা-মাতার সন্তুষ্টি ও পরামর্শকে গুরুত্ব দেওয়া এবং তাদের সম্মতি নেওয়ার সর্বাত্মক চেষ্টা করা উচিত। তাদের মতামতকে গুরুত্ব দেওয়া পিতা-মাতার সদাচারেরও অন্তর্ভুক্ত। আল্লাহ তায়ালা বলেন, আমি মানুষকে তার পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। (সুরা আল-আন-কাবুত, আয়াত: ৮)

পিতা-মাতা কোনো বৈধ বিষয়ে নির্দেশ দিলে এবং তা অমান্য করার কারণে তারা কষ্ট পেলে সন্তানের উল্লেখযোগ্য কোনো ক্ষতি না হলেও পালন করা সন্তানের জন্য ওয়াজিব। অন্যথায় পিতা-মাতার অবাধ্য হিসেবে গণ্য হবে। হাদিসে পিতা-মাতার অবাধ্যতার ব্যাপারে কঠোর সতর্কবাণী এসেছে। রাসুল (সা.) বলেছেন, পিতা-মাতার অবাধ্য ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। (মুসনাদে আহমাদ, হাদিস: ৬৮৯২)

তাই শুধু আবেগ বা পূর্বের সম্পর্কের কারণে পিতামাতার অমতে তাড়াহুড়ো করে বিয়ে করা সমীচীন নয়। বরং পাত্র বা পাত্রী দ্বীনদার ও উপযুক্ত হলে পিতা-মাতাকে বুঝিয়ে তাদের সম্মতি নেওয়ার চেষ্টা করতে হবে। আর যদি দ্বীনদারির অভাব বা অন্য কোনো যৌক্তিক কারণে পিতা-মাতা বিয়েতে অসম্মতি জানান, তাহলে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে বিয়ে থেকে সরে আসা উচিত।

Share this news as a Photo Card


আরো নিউজ

কোর্ট ম্যারেজ করলেই কি বিয়ে বৈধ হয়, ইসলামের বিধান কী?

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

কোর্ট ম্যারেজ করলেই কি বিয়ে বৈধ হয়, ইসলামের বিধান কী?

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com