• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা বাংলাদেশের পর্যটন উন্নয়নে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের সাভার-আশুলিয়ায় ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টাধাওয়া নামাজে ভুল করে দুইবার রুকু করলে করণীয় কী? স্মার্টফোনের বাজারে একসময় দাপট ছিল, কেন হারিয়ে যাচ্ছে সনির এক্সপেরিয়া? বিরিয়ানি-কাবাবের সঙ্গে কাঁচা পেঁয়াজ খান? যাদের বাড়তে পারে গ্যাস-অ্যাসিডিটি মেরিলিন মনরো থেকে সুপারম্যান, হলিউডের ১০ রহস্যময় মৃত্যু মেয়ের জন্মদিনে দক্ষিণ আফ্রিকার মাটিতে লিটনের স্মরণীয় সেঞ্চুরি ঢাকায় পুলিশের অভিযানে ৫২৬ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-ককটেল লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে হামলা, আহত ১০; দায় সরকারের ওপর চাপালেন তিনি

মেয়ের জন্মদিনে দক্ষিণ আফ্রিকার মাটিতে লিটনের স্মরণীয় সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক / ১২ টাইম:
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি। তাও আবার মেয়ের জন্মদিনে। এমন উপলক্ষকে স্মরণীয় করে রাখতে ব্যাটের পাশাপাশি উদযাপনেও রেখেছেন বিশেষ চমক। সেঞ্চুরির পর জার্সির ভেতরে লেখা মেয়ের উদ্দেশে বার্তা দেখিয়ে লিটন দাস বুঝিয়ে দিয়েছেন, এই ইনিংসটি কার জন্য উৎসর্গ করেছেন।

দিন শেষে সংবাদ সম্মেলনে লিটন জানালেন, মেয়েকে নিয়ে বিশেষ কিছু করার ভাবনা তার মাথায় এসেছিল আগের দিন রাতেই। ৯২ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করার পর হোটেল রুমে গিয়ে পরিকল্পনাটি করেন তিনি। তবে ঠিক কীভাবে চমক দেবেন, সেটি চূড়ান্ত হয়েছিল ম্যাচের দিন সকালে।

লিটন বলেন, ‘যখন ৯২ রানে নট আউট ছিলাম, আমি যখন রুমে গেলাম তখন চিন্তা করছিলাম। আমার বউ এবং মেয়ের সঙ্গে কথা হয়েছে। আজকে (গতকাল) তার জন্মদিন ছিল। আমি চিন্তা করছিলাম কীভাবে তাকে একটা সারপ্রাইজ দেওয়া যায়। কিন্তু এটা তখন মনে হয়নি, সকালবেলা আমার মনে হয়েছে যে এরকম কোনো কিছু করা যায় কি না। আর যদি (সেঞ্চুরি) না  হতো, ওইটা হয়তোবা পকেটেই থেকে যেতো। আমি খুবই খুশি।’

মেয়ের সঙ্গে অবশ্য এখনো কথা হয়নি তার। সেঞ্চুরির পরও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানালেন এই ব্যাটার। তবে মেয়েকে উৎসর্গ করার ইচ্ছাটা ছিল একান্তই নিজের, ‘মেয়ের সঙ্গে কথা হয়নি। অনেক ছোট, এতো কিছু বুঝবে না। কিন্তু এটা আমার ভেতরে ছিল এবং আমি নিজের ভেতরেই এটা রেখেছিলাম যে যদি আমি স্পেশাল কিছু করতে পারি, তাকে উৎসর্গ করবো। যেহেতু তাকে সামনে পাচ্ছি না, তার জন্য আমি কিছু করতে পারছি না, অন্তত এই সেঞ্চুরিটা উৎসর্গ করা যায়। চেষ্টা করেছি এবং সবকিছু হয়েছে।’

দক্ষিণ আফ্রিকায় এর আগে চারটি টেস্ট খেললেও সেঞ্চুরির দেখা পাননি লিটন। এবারের সফরকে ঘিরে নিজের ভেতরে আলাদা তাগিদ ছিল কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি যে দক্ষিণ আফ্রিকায় আমি এটা নিয়ে পঞ্চম টেস্ট খেলছি। ভেতরে এই জিনিসটা ছিল যে এই ট্যুরটাতে একটা কিছু করার। আমি করতে পেরেছি, আমি খুবই খুশি।’

Share this news as a Photo Card


আরো নিউজ

মেয়ের জন্মদিনে দক্ষিণ আফ্রিকার মাটিতে লিটনের স্মরণীয় সেঞ্চুরি

17 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

মেয়ের জন্মদিনে দক্ষিণ আফ্রিকার মাটিতে লিটনের স্মরণীয় সেঞ্চুরি

17 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com