• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে ককটেল নিক্ষেপের ঘটনায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার গাজীপুরে আওয়ামী লীগের হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সাত স্থানে আওয়ামী লীগ-ছাত্রলীগের অবরোধ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী মক্কা ক্লক টাওয়ারের ঝুলিতে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমির মঞ্জুর ঢাকার ফুলবাড়িয়ায় নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন বৃষ্টিতে মোমেন্টাম নষ্ট হলেও জয়ের আশা ছাড়ছেন না তাসকিন মিশরে আল-আজহারের তরুণদের মূল্যবোধবিষয়ক ফোরামে বাংলাদেশি শিক্ষার্থীরা

ঢাকার ফুলবাড়িয়ায় নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন

প্রবাস পোস্ট ডেস্ক / ১১ টাইম:
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

দেশে নতুন আরও একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। রাজধানী ঢাকার ফুলবাড়িয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ নামে নতুন এ শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের সরকারি মঞ্জুরি প্রদান করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং উপসচিব মো. জাহিদ হাসান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অর্থাৎ আদেশ জারির পর থেকেই মেডিকেল কলেজ স্থাপনের সরকারি অনুমোদন কার্যকর হয়েছে।

এদিকে, নতুন মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদনসংক্রান্ত প্রজ্ঞাপনটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এর অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিবদের কাছে পাঠানো হয়। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তর ও চিকিৎসাশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

ঢাকার ফুলবাড়িয়ায় নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন

18 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ঢাকার ফুলবাড়িয়ায় নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন

18 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com