• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলা, কিয়েভে নিহত ১ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ১৬ নভেম্বর বসছে বোর্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে, নিরাপত্তাহীনতায় পড়বে সরকার: নাসীরুদ্দীন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন তারেক রহমান গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ‘আগের মতো রাজনীতি করতে বিএনপির আওয়ামী লীগকেই প্রয়োজন’ ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প

ছাত্রলীগের ধর্মঘটের দিন জবিতে শিক্ষকদের উপস্থিতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

প্রবাস পোস্ট ডেস্ক / ১৯ টাইম:
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস ও পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিতি সংক্রান্ত তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকালের (১০ নভেম্বর) রুটিনমাফিক কার্যক্রমে কোনো শিক্ষক অনুপস্থিত ছিলেন কি না এবং থাকলে তিনি বিধিমোতাবেক ছুটি নিয়েছিলেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগে রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কি না, তা কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

একই সঙ্গে নির্ধারিত দিনে ক্লাস ও পরীক্ষার দায়িত্বে নিয়োজিত কোনো শিক্ষক অনুপস্থিত ছিলেন কি না এবং অনুপস্থিত থাকলে তিনি যথাযথ প্রক্রিয়ায় নিয়ম অনুযায়ী ছুটি গ্রহণ করেছিলেন কি না, সে সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য আগামী তিন কার্যদিবসের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দপ্তরে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

উপাচার্যের নির্দেশক্রমে জারি করা এ বিজ্ঞপ্তির অনুলিপি উপাচার্য দপ্তর, ট্রেজারার দপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন, অফিস-আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়ে তারা এ কর্মসূচি ঘোষণা করেছিলেন।

ওইদিন ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রমের প্রকৃত চিত্র এবং শিক্ষকদের দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

ছাত্রলীগের ধর্মঘটের দিন জবিতে শিক্ষকদের উপস্থিতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ছাত্রলীগের ধর্মঘটের দিন জবিতে শিক্ষকদের উপস্থিতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com