• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, জুলাই সনদ ও গণভোট নিয়ে আলোচনা লকডাউন ঘিরে নিরাপত্তাশঙ্কা, যাত্রাবাড়ী-সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস চলাচল কমেছে ১৩ দিনে সাত দফায় কমল সোনার দাম, ভরিতে কমেছে ১৭ হাজার ৫৫৪ টাকা সহিংসতার সংবাদ প্রচারে অতিরঞ্জন বন্ধে তথ্য মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ, ৭ দিনের আল্টিমেটাম এপেক সম্মেলনের ফাঁকে ট্রাম্প-পুতিনের দ্বিপক্ষীয় বৈঠক, বন্ধু বলে সম্বোধন ট্রাম্পের রোমে বাংলাদেশ দূতাবাসের সামনে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি মতপার্থক্য ও ভুল সংশোধনে ইসলামের যে ৩টি শিষ্টাচার মেনে চলা জরুরি ১০০০, ১৫০০ নাকি ২০০০ ওয়াটের ইমারশন রড, কোনটি কিনলে সাশ্রয়ী? বারবার গরম করে খাওয়া ঠিক নয় যেসব খাবার, বাড়তে পারে ফুড পয়জনিংয়ের ঝুঁকি ইনিংস হার এড়াতে লড়াই, ম্যাচ বাঁচানোর বিশ্বাস হাসানের

রোমে বাংলাদেশ দূতাবাসের সামনে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

প্রবাস ডেস্ক / ১ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ইতালির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদানের চেষ্টা করেছে ইতালি আওয়ামী লীগ। একই সময়ে দূতাবাস প্রাঙ্গণে পাল্টা অবস্থান কর্মসূচি পালন করেছে ইতালি বিএনপি। কর্মসূচিতে উভয় পক্ষের নেতাকর্মীদের উপস্থিতিতে কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই তা শেষ হয়েছে।

ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, দলের ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়ন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ ও মামলা প্রত্যাহারের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়। কর্মসূচির এক পর্যায়ে নেতাকর্মীরা দূতাবাসে স্মারকলিপি প্রদান করতে গেলে প্রশাসনিক সহযোগিতায় দূতাবাসের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয় বলে আয়োজকরা জানান। পরে তারা দূতাবাসের সামনে অবস্থান নিয়ে স্লোগানের মাধ্যমে তাদের ৮ দফা দাবি তুলে ধরেন।

কর্মসূচিতে ভারতে পলাতক শেখ হাসিনা টেলি-কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। বক্তব্যে তিনি দেশের বর্তমান পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে জনগণের দুর্দশার কথা উল্লেখ করেন এবং প্রবাসে নিজেদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

মানববন্ধনে বক্তারা শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব মামলা ও অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে অবিলম্বে তা প্রত্যাহার এবং ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

অন্যদিকে, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এই পূর্বনির্ধারিত কর্মসূচি চলাকালে একই স্থানে পাল্টা অবস্থান কর্মসূচি পালন করে ইতালি বিএনপি। এ সময় বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদ জানিয়ে বলেন, “ফ্যাসিস্টরা যেখানেই দাঁড়াবে, সেখানেই বিএনপির অবস্থান থাকবে।”

দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে দূতাবাস এলাকায় কিছুক্ষণ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরবর্তীতে উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ করে।

Share this news as a Photo Card


আরো নিউজ

রোমে বাংলাদেশ দূতাবাসের সামনে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

19 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

রোমে বাংলাদেশ দূতাবাসের সামনে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

19 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com