• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, জুলাই সনদ ও গণভোট নিয়ে আলোচনা লকডাউন ঘিরে নিরাপত্তাশঙ্কা, যাত্রাবাড়ী-সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস চলাচল কমেছে ১৩ দিনে সাত দফায় কমল সোনার দাম, ভরিতে কমেছে ১৭ হাজার ৫৫৪ টাকা সহিংসতার সংবাদ প্রচারে অতিরঞ্জন বন্ধে তথ্য মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ, ৭ দিনের আল্টিমেটাম এপেক সম্মেলনের ফাঁকে ট্রাম্প-পুতিনের দ্বিপক্ষীয় বৈঠক, বন্ধু বলে সম্বোধন ট্রাম্পের রোমে বাংলাদেশ দূতাবাসের সামনে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি মতপার্থক্য ও ভুল সংশোধনে ইসলামের যে ৩টি শিষ্টাচার মেনে চলা জরুরি ১০০০, ১৫০০ নাকি ২০০০ ওয়াটের ইমারশন রড, কোনটি কিনলে সাশ্রয়ী? বারবার গরম করে খাওয়া ঠিক নয় যেসব খাবার, বাড়তে পারে ফুড পয়জনিংয়ের ঝুঁকি ইনিংস হার এড়াতে লড়াই, ম্যাচ বাঁচানোর বিশ্বাস হাসানের

মতপার্থক্য ও ভুল সংশোধনে ইসলামের যে ৩টি শিষ্টাচার মেনে চলা জরুরি

ধর্ম ডেস্ক / ১৪ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মানুষের জ্ঞান, উপলব্ধি ও বিচার-বিশ্লেষণে পার্থক্য থাকায় মতভেদ তৈরি হওয়া স্বাভাবিক। ইসলামি জ্ঞানচর্চার ইতিহাসেও এ ধরনের মতপার্থক্যের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। তবে সব মতভেদ এক প্রকৃতির নয়। কিছু বিষয়ে কোরআন-সুন্নাহর অকাট্য দলিল রয়েছে। সেখানে তার বিপরীত মত গ্রহণযোগ্য নয়; ভুল হলে তা সংশোধন করা প্রয়োজন। আবার কিছু বিষয় এমন, যেখানে একাধিক মত গ্রহণযোগ্য হতে পারে। এসব ক্ষেত্রে মতের ভিন্নতাকে ভুল হিসেবে চিহ্নিত করা যায় না। তাই প্রথমে বুঝতে হবে, মতপার্থক্যটি কোন ধরনের। এরপর পরিস্থিতি অনুযায়ী সমালোচনা কিংবা সংশোধনের পথ বেছে নিতে হবে। উভয় ক্ষেত্রেই ইসলামের কিছু শিষ্টাচার মেনে চলা জরুরি।

১. সমালোচনায় শালীনতা বজায় রাখা

যেসব মাসআলায় একাধিক মত গ্রহণযোগ্য হতে পারে, সেসব ক্ষেত্রে ভিন্নমত কোনো দোষের বিষয় নয়। দুই পক্ষই একে অপরের দলিল পর্যালোচনা করতে পারে এবং নিজেদের মতের পক্ষে যুক্তি তুলে ধরতে পারে। কিন্তু একে ভুল সংশোধনের বিষয় হিসেবে উপস্থাপন করা ঠিক নয়। এখানে মতের সমালোচনা করা গেলেও ভিন্নমত পোষণকারীকে ভুলকারী বা পথভ্রষ্ট আখ্যা দেওয়ার সুযোগ নেই।

অন্যদিকে, কোনো বিষয়ে অকাট্য দলিলের বিপরীতে কেউ মত প্রকাশ করলে তার ভুল চিহ্নিত করা এবং সংশোধনের চেষ্টা করা প্রয়োজন। তবে মতের ভুল ধরিয়ে দেওয়া আর মত প্রকাশকারীর ব্যক্তিত্বকে আক্রমণ করা এক বিষয় নয়। কোনো আলেমের বক্তব্য দলিলের ভিত্তিতে প্রত্যাখ্যান করা যেতে পারে, কিন্তু সেই সমালোচনার নামে অশালীন শব্দের ব্যবহার বা বেয়াদবি গ্রহণযোগ্য নয়।

এ ক্ষেত্রে পূর্ববর্তী আলেমদের ভিন্নমত গ্রহণের মানসিকতা অনুসরণীয়। হজরত ওমর (রা.) নারীদের মোহরানা নির্ধারণের বিষয়ে একটি মত প্রকাশ করেছিলেন। এক নারী কোরআনের আয়াত দিয়ে তার মতের ভুল ধরিয়ে দিলে তিনি নিজের মত থেকে ফিরে আসেন এবং স্বীকার করেন, নারীটি সঠিক বলেছেন, আর তিনি ভুল করেছেন। ইমাম শাফেয়িও (রহ.) তার ছাত্রদের নির্দেশ দিতেন, তার মতের বিপরীতে সহিহ সুন্নাহ পাওয়া গেলে যেন তারা সুন্নাহ অনুসরণ করেন। পূর্ববর্তী আলেমগণ কখনও এ নিয়ে পরোয়া করতেন না যে, সত্য নিজের মুখে প্রকাশিত হলো, নাকি প্রতিপক্ষের মুখে। তারা সত্য গ্রহণের ক্ষেত্রে মতাদর্শিক পার্থক্যকে বাধা হতে দিতেন না। (আল-ফারকু বাইনান নাসিহাহ ওয়াত-তা’য়ির, ৮–১০)

২. সংশোধনের ক্ষেত্রে নিয়ত ঠিক রাখা

যেখানে প্রকৃতপক্ষে ভুল রয়েছে, সেখানে তা সংশোধনের চেষ্টা করতে হবে। তবে সংশোধনকারীর নিয়ত হতে হবে সত্যকে স্পষ্ট করা এবং মানুষকে ভুলের অনুসরণ থেকে রক্ষা করা। ইমাম ইবনে রজব আল-হাম্বলি (রহ.) ভুল সংশোধনের ক্ষেত্রে বাহ্যিক আচরণ ও অভ্যন্তরীণ নিয়তের মধ্যে পার্থক্য করেছেন। তার মতে, সংশোধনকারীর উদ্দেশ্য যদি সত্যকে স্পষ্ট করা এবং মানুষকে ভুল মতের অনুসরণ থেকে রক্ষা করা হয়, তবে তিনি সৎ নিয়তের জন্য সওয়াবের অধিকারী হবেন। কিন্তু উদ্দেশ্য যদি হয় প্রতিপক্ষের অজ্ঞতা প্রকাশ করা, তাকে খাটো করা কিংবা মানুষের সামনে তার মর্যাদা ক্ষুণ্ন করা, তবে তা নিষিদ্ধ। এমন সমালোচনা সংশ্লিষ্ট ব্যক্তির সামনে হোক বা আড়ালে, জীবিত অবস্থায় হোক বা মৃত্যুর পর, কোনো অবস্থাতেই বৈধ হয়ে যায় না। (প্রাগুক্ত, পৃ. ১২–১৩)

সমালোচকের নিয়ত কখনও তার নিজের স্বীকারোক্তি থেকে জানা যায়, আবার কখনও তার কথা ও কাজের পারিপার্শ্বিক লক্ষণ থেকেও তা বোঝা যায়। কারও মধ্যে ইলম, দীনদারি এবং মুসলিম উম্মাহর ইমামদের প্রতি শ্রদ্ধাবোধ থাকলে তার মত খণ্ডনকে সাধারণত কল্যাণকামিতার ভিত্তিতে বিবেচনা করা উচিত। প্রমাণ ছাড়া তার বক্তব্যের পেছনে বিদ্বেষ খুঁজে বেড়ানোও অনুচিত। (প্রাগুক্ত, পৃ. ১৪)

৩. মানুষের কল্যাণকামিতাকে প্রাধান্য দেওয়া

কোনো ব্যক্তির ভুল মত বা বিভ্রান্তিকর বক্তব্য সংশোধনের ক্ষেত্রে মানুষের কল্যাণকামিতাকে প্রাধান্য দিতে হবে। বিশেষত, কেউ আলেমের পরিচয় দিয়ে মানুষকে বিভ্রান্ত করলে কিংবা বেদআত ও পথভ্রষ্টতার প্রচার করলে তার বক্তব্যের অসংগতি ও ভুলগুলো স্পষ্ট করা প্রয়োজন। সাধারণ মানুষ যেন তার অনুসরণ করে বিভ্রান্ত না হয়, সে জন্য যথাযথভাবে সতর্ক করাও কল্যাণকামিতার অংশ।

তবে সতর্ক করার পদ্ধতি এমন হওয়া উচিত, যাতে মানুষ আরও বিভ্রান্তির শিকার না হয়। কোনো বক্তব্যের প্রকাশ্য প্রতিবাদে যদি অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া তৈরি হয় কিংবা মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়ে, তাহলে আলোচনার কৌশল পরিবর্তন করা যেতে পারে। প্রয়োজনে জনসমক্ষে আলোচনা না করে ভিন্ন পদ্ধতিতে সংশোধনের উদ্যোগ নিতে হবে।

মতপার্থক্য ও ভুল সংশোধনের ক্ষেত্রে ইসলাম একই সাথে হকপথে অবিচল থাকা ও ইনসাফ করা, দুটোকেই গুরুত্ব দেয়। তাই, যেসব মাসআলায় ভিন্নমত গ্রহণের সুযোগ আছে, তাকে ভুল আখ্যা দিয়ে সমালোচনা অনুচিত। আবার অকাট্য দলিলের বিপরীতে কোনো ভুল মত প্রকাশিত হলে তা সংশোধনের দায়িত্ব এড়িয়ে যাওয়াও সমীচীন নয়। উভয় ক্ষেত্রেই শালীনতা, সদিচ্ছা ও মানুষের কল্যাণকে সামনে রাখতে হবে।

Share this news as a Photo Card


আরো নিউজ

মতপার্থক্য ও ভুল সংশোধনে ইসলামের যে ৩টি শিষ্টাচার মেনে চলা জরুরি

19 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

মতপার্থক্য ও ভুল সংশোধনে ইসলামের যে ৩টি শিষ্টাচার মেনে চলা জরুরি

19 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com