• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, জুলাই সনদ ও গণভোট নিয়ে আলোচনা লকডাউন ঘিরে নিরাপত্তাশঙ্কা, যাত্রাবাড়ী-সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস চলাচল কমেছে ১৩ দিনে সাত দফায় কমল সোনার দাম, ভরিতে কমেছে ১৭ হাজার ৫৫৪ টাকা সহিংসতার সংবাদ প্রচারে অতিরঞ্জন বন্ধে তথ্য মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ, ৭ দিনের আল্টিমেটাম এপেক সম্মেলনের ফাঁকে ট্রাম্প-পুতিনের দ্বিপক্ষীয় বৈঠক, বন্ধু বলে সম্বোধন ট্রাম্পের রোমে বাংলাদেশ দূতাবাসের সামনে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি মতপার্থক্য ও ভুল সংশোধনে ইসলামের যে ৩টি শিষ্টাচার মেনে চলা জরুরি ১০০০, ১৫০০ নাকি ২০০০ ওয়াটের ইমারশন রড, কোনটি কিনলে সাশ্রয়ী? বারবার গরম করে খাওয়া ঠিক নয় যেসব খাবার, বাড়তে পারে ফুড পয়জনিংয়ের ঝুঁকি ইনিংস হার এড়াতে লড়াই, ম্যাচ বাঁচানোর বিশ্বাস হাসানের

ইনিংস হার এড়াতে লড়াই, ম্যাচ বাঁচানোর বিশ্বাস হাসানের

স্পোর্টস ডেস্ক / ৯ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রথম ইনিংসে ব্যাট হাতে ঘুরে দাঁড়ানোর যে নজির রেখেছিল বাংলাদেশ, জোহানেসবার্গ টেস্টের শেষ দিন সেই স্মৃতিই এখন বড় ভরসা। তবে দ্বিতীয় ইনিংসে পরিস্থিতি আরও কঠিন। ইনিংস হার এড়াতেই বাকি পাঁচ উইকেট নিয়ে করতে হবে ৫৭ রান। এমন অবস্থায়ও হাল ছাড়ছেন না হাসান মাহমুদ। তার বিশ্বাস, উইকেটে টিকে থেকে কয়েকটি বড় জুটি গড়তে পারলে এখনও ম্যাচ বাঁচানো সম্ভব।

ওয়ান্ডারার্সে চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের সামনে সমীকরণটা বেশ কঠিন। প্রথম ইনিংসে ৪০০ রান করেও দক্ষিণ আফ্রিকার লিড ঠেকানো যায়নি। প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড নেয় স্বাগতিকরা।

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরু থেকেই চাপে পড়ে। রাবাদা ও মার্কো ইয়ানসেনের পেসের সঙ্গে সাইমন হার্মারের স্পিন সামলাতে পারেননি টাইগাররা। দিন শেষে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা হয়েছে মাত্র ১০০ রান।

ফলে শেষ দিনে ইনিংস পরাজয় এড়ানোর লড়াইয়ে নামতে হবে লিটন দাস ও মুশফিকুর রহিমকে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটনের সঙ্গে মুশফিকের ওপরই এখন বড় দায়িত্ব। তাদের পর স্বীকৃত ব্যাটসম্যান না থাকায় প্রতিটি জুটিই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

দিন শেষে সংবাদ সম্মেলনে হাসানও স্বীকার করেছেন, টেইলএন্ডারদের দ্রুত ফেরাতে না পারার খেসারত দিতে হয়েছে দলকে। তবে শেষ দিনের জন্য তার বার্তা পরিষ্কার উইকেটে টিকে থাকতে হবে, গড়তে হবে বড় জুটি।

হাসান বলেন, ‘ওদের টেইলএন্ডাররা যখন এসেছিল, তখন একটু রান খরচ হয়ে গেছে। চেষ্টা করছিলাম, এক জায়গায় বোলিং করে যাব, নিয়ন্ত্রিত বোলিং করব। কিন্তু জানি না, যে কোনো কারণে হয়নি সেটা। ওরকম চাপ তৈরি করতে পারিনি টেইলএন্ডারদের। তারপর ওরা ভালো একটা স্কোর করে।’

এই পেসার আরও বলেন, ‘আমরা যখন আবার ব্যাটিংয়ে নামি, দ্রুত উইকেট পড়ে যায়। এখন আমাদের ম্যাচ বাঁচানো ছাড়া উপায় নেই। কালকে যদি আমরা দুই-তিনটা জুটি বা ভালো একটা দিন শেষ করতে পারি… ব্যাটসম্যানরা অবশ্যই তাদের সর্বোচ্চ চেষ্টা করবে যে, যতক্ষণ ধরে রাখতে পারি আরকি।’

বাংলাদেশের প্রথম ইনিংস অবশ্য হাসানের এই বিশ্বাসের পেছনে যথেষ্ট যুক্তি জোগাচ্ছে। প্রথম ইনিংস ২২ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল দল। পরে ১২১ রানে পঞ্চম উইকেট হারালেও সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৪০০ রান পর্যন্ত পৌঁছায় তারা। সেই লড়াইয়ের পুনরাবৃত্তিই এখন চান এই পেসার, ‘ব্যক্তিগতভাবে বলবো, আমি মন থেকে বিশ্বাস করি, (ম্যাচ বাঁচাতে) পারবো। প্রথম ইনিংসে ২০-৩০ রানের মধ্যে তিন উইকেট পড়ে গিয়েছিল, ওই অবস্থা থেকে আমরা ৪০০ করেছি। তো আমার এখনও বিশ্বাস হয় যে, আমরা যদি জুটি করতে পারি, ভালো একটা জুটি হয়, তাহলে সামাল দিতে পারবো।’

Share this news as a Photo Card


আরো নিউজ

ইনিংস হার এড়াতে লড়াই, ম্যাচ বাঁচানোর বিশ্বাস হাসানের

19 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ইনিংস হার এড়াতে লড়াই, ম্যাচ বাঁচানোর বিশ্বাস হাসানের

19 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com