• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Headline
গাজীপুরে কয়ের উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাফিজুল ইসলাম বুলবুল গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬২৭ শ্রমিক ছাঁটাই গাজীপুরে বাসায় ডেকে যুবককে মারধর, ধারালো অস্ত্রের আঘাতের অভিযোগ ১১–২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ানো নিয়ে মুখ খুললেন হাসনাত আবদুল্লাহ বড় ধসের পর ফের শেয়ারবাজারে দরপতন, ডিএসই সূচক কমেছে ২৮ পয়েন্ট নববধূ আফরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, স্বামী রাহাত রিমান্ডে হোয়াটসঅ্যাপে আসছে ‘গেস্ট কল’, অ্যাকাউন্ট ছাড়াই যুক্ত হওয়া যাবে ভিডিও কলে গলা ব্যথায় মিলবে আরাম, জেনে নিন ঘরোয়া সমাধান মোদির অনুষ্ঠানে অস্ত্র নিয়ে প্রবেশ, ভুয়া পিএমও কর্মকর্তা পরিচয়ে দুই যুবক গ্রেপ্তার শিশুর সামনেই বাঁধনকে হেনস্তার অভিযোগ, ক্ষোভ পরী মণির

মোদির অনুষ্ঠানে অস্ত্র নিয়ে প্রবেশ, ভুয়া পিএমও কর্মকর্তা পরিচয়ে দুই যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক / ৮ টাইম:
আপডেট: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভুয়া কর্মকর্তার পরিচয় দিয়ে দুই যুবক মুম্বাইয়ের ওই অনুষ্ঠানস্থলে হাজির হন। তাদের কাছে একটি বন্দুক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের ভুয়া পরিচয়পত্র পাওয়া যায়।

এই ঘটনা ঘিরে অনুষ্ঠানস্থলে নিরাপত্তা উদ্বেগ তৈরি হওয়ায় মুম্বাই পুলিশ ওই দুই যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়ে মুম্বাই পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃত দুই যুবকের একজনের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে।পুলিশ বলেছে, বিকেসির নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে প্রধানমন্ত্রী মোদির অনুষ্ঠানস্থলে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশ ওই ব্যক্তি ও তার দেহরক্ষীকে আটক করে।

পরে তার কাছে একটি বন্দুক পাওয়া যায়। গ্রেপ্তারকৃত ২৪ বছর বয়সী রোহান পারেক নামের ওই যুবকের কাছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি ভুয়া পরিচয়পত্র ছিল। বন্দুক ও ভুয়া পরিচয়পত্র নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের উদ্দেশ্য জানতে মুম্বাই পুলিশ বর্তমানে ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করছে।

সূত্র: এনডিটিভি

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
08 September 2026

শিশুর সামনেই বাঁধনকে হেনস্তার অভিযোগ, ক্ষোভ পরী মণির

www.hostbuybd.com
https://slotbet.online/
08 September 2026

শিশুর সামনেই বাঁধনকে হেনস্তার অভিযোগ, ক্ষোভ পরী মণির

www.hostbuybd.com