• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
এটিএমের পিন দেওয়ার কীপ্যাড ধাতব কেন, প্লাস্টিক হলে কী হতো কুকুর কামড়ানোর পর কত দ্রুত টিকা নিতে হবে, জানুন সঠিক সময় সেমিফাইনালে বাংলাদেশ-ভারত, নিগারদের হালকাভাবে নিচ্ছেন না শেফালি র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি ডিমলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও আর্থিক অনিয়মের অভিযোগ নজরুল স্মরণে দুই দিনব্যাপী নৃত্য উৎসব ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের ১২ সেপ্টেম্বর থেকে বাড়ছে বেকারি পণ্যের দাম, সর্বোচ্চ ২০ শতাংশ মূল্যবৃদ্ধি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক / ৫ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার টেলিফোন বৈঠক ‘চমৎকার’ ছিল এবং ইউক্রেন ইস্যুতে প্রেসিডেন্ট পুতিন একটি চুক্তিতে আসতে চান। গত কাল বুধবার এয়ারফোর্স ওয়ান বিমানে ওয়াশিংটন থেকে ডালাস যাওয়ার সময় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, “আমদের ফোনালাপ চমৎকার ছিল। তিনি (পুতিন) একটি চুক্তিতে আসতে চাইছেন। এখন (ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির) জেলেনস্কিও যদি চুক্তিতে আসেন, তাহলে খুবই ভালো হয়।”

গত ৭ তারিখ সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মস্কোতে গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষ করে ওই দিনই কিয়েভের উদ্দেশে রওনা দেন তারা। উইটকফ এবং কুশনারের সঙ্গে পুতিনের বৈঠক শেষে রুশ প্রেসিডেন্টকে টেলিফোন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাদের সেই ফোনালাপের পুরোটা জুড়েই ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি।

গত মাসে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফ মস্কোতে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন; এই বৈঠকেরও অন্যতম উদ্দেশ্য ছিল রাশিয়াকে যুদ্ধ শেষ করতে উদ্বুদ্ধ করা। তবে যুক্তরাষ্ট্রের এসব প্রচেষ্টা এবং ট্রাম্পের বিভিন্ন বক্তব্য সত্ত্বেও মার্কিন, ইউক্রেন ও ইউরোপের গোয়েন্দা কর্মকর্তারা সন্দেহ পোষণ করছেন যে, পুতিন আদৌ চলমান যুদ্ধ—যা এখন চতুর্থ বছরে গড়িয়েছে—বন্ধ করতে আন্তরিকভাবে আগ্রহী কি না। পুতিন ও জেলেনস্কির প্রসঙ্গ টেনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “সমস্যার মূলে রয়েছেন এমন দুজন ব্যক্তি যারা একে অপরকে ঘৃণা করেন।”

“আমার মনে হয় অন্য সবকিছুর চেয়ে বড় কারণ হলো, এরা এমন দুজন মানুষ যারা একে অপরকে ঘৃণা করেন।”

সূত্র : রয়টার্স

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
10 September 2026

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ

www.hostbuybd.com
https://slotbet.online/
10 September 2026

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ

www.hostbuybd.com