• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Headline
পূবাইলে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত ডাম্পিং স্টেশন নেই, তুরাগ নদীর পাড়ে ফেলা হচ্ছে গাজীপুরের বর্জ্য ভারতের সঙ্গে সম্পর্ক সহজ করতে হাসিনাসহ অন্যদের ফেরত জরুরি: তথ্য উপদেষ্টা হলি ক্রস কলেজে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ কোকেনের সূত্রে ৬৩ বিদেশির আস্তানার খোঁজ, গ্রেফতার মহসিন রিমান্ডে ময়মনসিংহ মেডিকেলে আগুন, সিঁড়িতে নামতে গিয়ে ৪ জনের মৃত্যুর দাবি নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক সবুজ শাক-সবজি দীর্ঘদিন সংরক্ষণ করলে কি পুষ্টিগুণ কমে যায়? বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শুরু হচ্ছে বোলার হান্ট, নিজেদের গল্প শোনালেন তাসকিন-এবাদত

ওল্ড ঢাকা ডিবেটিং সোসাইটির নেতৃত্বে জবি শিক্ষার্থী তানভীর ও ইয়ামিন

জবি প্রতিনিধি / ৩৪ টাইম:
আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পুরান ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত বিতর্ক সংগঠন ‘ওল্ড ঢাকা ডিবেটিং সোসাইটি’র সভাপতি নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বোটানি বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার তানভীর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ইয়ামিন সাদাত। সোমবার (১৪ সেপ্টেম্বর) সংগঠনটির নেতৃত্ব নির্বাচনে তারা এ দায়িত্ব পান। শাহরিয়ার তানভীর বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আর ইয়ামিন সাদাত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পুরান ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিতর্কচর্চার প্রসার, যুক্তিবোধ ও চিন্তাশক্তির বিকাশ এবং নেতৃত্বের দক্ষতা তৈরিতে কাজ করছে ওল্ড ঢাকা ডিবেটিং সোসাইটি। নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা, কর্মশালা ও বিভিন্ন বুদ্ধিবৃত্তিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের একটি সুস্থ ও যুক্তিনির্ভর পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করছে। নির্বাচিত সাধারণ সম্পাদক ইয়ামিন সাদাত বলেন,”ওল্ড ঢাকা ডিবেটিং সোসাইটির সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত।

আমাদের লক্ষ্য হলো বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও নেতৃত্বের দক্ষতা বিকশিত করা। সবার সহযোগিতায় পুরান ঢাকায় একটি শক্তিশালী বিতর্কচর্চার পরিবেশ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।” নির্বাচিত সভাপতি শাহরিয়ার তানভীর বলেন,“পুরান ঢাকার ঐতিহ্য ও মুক্তচিন্তার ধারাকে সঙ্গে নিয়ে, ওল্ড ঢাকা ডিবেটিং সোসাইটির সভাপতি হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। নিয়মিত কর্মশালা ও বিতর্ক উৎসবের মাধ্যমে পুরান ঢাকার যুক্তিবাদী চর্চাকে আরও গতিশীল করাই হবে আমার মূল লক্ষ্য।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
15 September 2026

শুরু হচ্ছে বোলার হান্ট, নিজেদের গল্প শোনালেন তাসকিন-এবাদত

www.hostbuybd.com
https://slotbet.online/
15 September 2026

শুরু হচ্ছে বোলার হান্ট, নিজেদের গল্প শোনালেন তাসকিন-এবাদত

www.hostbuybd.com