• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়া থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি, বেশিরভাগই মানবপাচারের শিকার খুলনা ও চট্টগ্রামের পানি ও পয়ঃনিষ্কাশন উন্নয়নে ১২৬ কোটি টাকা অনুমোদন কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না: সেলিম উদ্দিন আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট রামগঞ্জে পার্কিং করা বাসে আগুন, পুড়ল দোকানের সাইনবোর্ড ও সিসি ক্যামেরা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: অবরোধের চেষ্টা ব্যর্থ, বিভিন্ন কারখানায় ছুটি ব্যাটিংয়ে নামার আগেই বোল্ড, বিগ ব্যাশের অদ্ভুত নিয়মের শিকার ডটিন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের দুই সামরিক ড্রোন ভূপাতিতের দাবি ইরানের পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চালু করছে মালদ্বীপ উপাচার্য নিয়োগ সংকট: এক মাস পর আবারও শাটডাউনে চুয়েট

যুদ্ধজাহাজে ধাক্কা, এবার ভারতীয় দূতকে তলব করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক / ৩২ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

উত্তর আরব সাগরে যুদ্ধজাহাজে ধাক্কা দেওয়ার ঘটনায় ভারতের প্রতিবাদের একদিন পর পাকিস্তান পাল্টা প্রতিবাদ জানিয়েছে। দেশটি ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ ডি’অ্যাফেয়ার্সকে আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ ঘটনায় তলব করেছে।

গত ১৫ সেপ্টেম্বর আরব সাগরে দুই দেশের যুদ্ধজাহাজের মধ্যে ধাক্কার ঘটনা ঘটে। ভারত অভিযোগ করে, পাকিস্তানি জাহাজ এসে তাদের জাহাজকে ধাক্কা দিয়েছে। আজ পাকিস্তান জানিয়েছে, ভারতীয় জাহাজ তাদের জাহাজের কাছাকাছি আসে। এতে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই ঘটনাকে ‘অত্যন্ত উস্কানিমূলক অগ্রহণযোগ্য বিষয়’ হিসেবে অভিহিত করে পাকিস্তান সরকার বলেছে, উত্তর আরব সাগরের ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চলে’ তাদের জাহাজের সঙ্গে ভারতীয় জাহাজের ধাক্কা লাগে।

আন্তর্জাতিক আইনে বিশেষ অর্থনৈতিক জোনকে আন্তর্জাতিক জলসীমা হিসেবে ধরা হয়। যার অর্থ সেখানে কোনো দেশের সার্বভৌমত্বের অধিকার নেই। ফলে ওই অঞ্চলের পাশে যেসব দেশ আছে তাদের অর্থনৈতিক কোনো ক্ষতি না করে যে কোনো বিদেশি জাহাজ ও বিমান চলাচল করতে পারবে। একটি দেশের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল দূরের সামুদ্রিক অঞ্চলকে বিশেষ অর্থনৈতিক জোন বলা হয়।

পাকিস্তান সরকার প্রতিবাদে জানিয়েছে, তাদের নৌবাহিনী সেখানে সিস্পার্ক-২৬ নামে একটি দ্বিবার্ষিক মহড়া দিচ্ছিল। ওই সময় অত্যন্ত ঝুকিপূর্ণভাবে ভারতের একটি জাহাজ তাদের জাহাজের কাছে চলে আসে। এতে করে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

দেশটি ভারতকে ১৯৯১ সালের চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে। যে চুক্তিতে বলা আছে, ভারত ও পাকিস্তানের জাহাজ একেঅপর থেকে তিন নটিক্যাল মাইল দূরত্ব বজায় রাখবে।

ভারতের নৌবাহিনীর এ কাজ পাকিস্তান কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে দেশটির সরকার বলেছে, ভারত সরকারকে পাকিস্তানের এ বার্তা পৌঁছে দিতে ভারতীয় চার্জ ডি’অ্যাফেয়ার্সকে বলা হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Share this news as a Photo Card


আরো নিউজ

যুদ্ধজাহাজে ধাক্কা, এবার ভারতীয় দূতকে তলব করল পাকিস্তান

17 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

যুদ্ধজাহাজে ধাক্কা, এবার ভারতীয় দূতকে তলব করল পাকিস্তান

17 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com