• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: চারজনের রিমান্ড মঞ্জুর, দুজনের ৩ দিন করে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় নিখোঁজ ৩ জন ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস সকালে ব্রাশ না করে নাশতা করলে দাঁত ও মাড়ির যেসব ক্ষতি হতে পারে এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালু, ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

গরমেও লম্বা কোট, হাতে কালো গ্লাভস: কী লুকাচ্ছেন ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক / ৩৯ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানাতে গিয়ে পোশাকের কারণে আলোচনায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গরমের মধ্যেও তার পরনে ভারী কোট আর হাতে কালো গ্লাভস কেন? তিনি হাত দুটোকে কেন বারবার লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন? এই প্রশ্ন এখন ঘুরপাঁক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

গরমেও ভারী গ্লাভস কেন?

গত বুধবার (২৩ সেপ্টেম্বর) জিনপিং যুক্তরাষ্ট্রে পৌঁছালে ওয়াশিংটনের কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে তাকে স্বাগত জানান ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

সে সময় সেখানকার তাপমাত্রা ছিল প্রায় ৬৪ ডিগ্রি ফারেনহাইট (১৮ ডিগ্রি সেলসিয়াস)—যা বেশ আরামদায়ক ও মৃদু আবহাওয়া। কিন্তু সবাইকে চমকে দিয়ে ট্রাম্প হাজির হন গায়ে ভারী কোট আর হাতে কুচকুচে কালো চামড়ার গ্লাভস গলিয়ে! ব্যস, ক্যামেরার ফ্ল্যাশলাইটের সব নজর চলে যায় তার হাতের দিকে। নেটিজেনদের প্রশ্ন—এই গরমেও হাত লুকানোর এত মরিয়া চেষ্টা কেন?

রক্তের ওষুধ নাকি অন্য কিছু?

জানা যায়, ট্রাম্প নিয়মিত রক্ত পাতলা করার (blood thinner) হাই-ডোজের ওষুধ সেবন করেন। আর এই ধরনের ওষুধের কারণে শরীরে সামান্য চাপ লাগলেই চামড়ার নিচে রক্ত জমে কালশিটে দাগ পড়ে যায়।

একজন প্রভাবশালী রাজনীতিক হিসেবে ট্রাম্পকে দিনে বহু মানুষের সাথে হাত মেলাতে হয়। ফলে তার হাতে প্রায়ই ব্যান্ডেজ কিংবা কালশিটে দাগ দেখা যায়।

অনেকেই ধারণা করছেন, জিনপিংয়ের সামনে নিজের হাতের সেই ‘কুৎসিত’ দাগ লুকাতেই হয়তো ট্রাম্প কালো গ্লাভস পরে গিয়েছিলেন।

দুর্বলতা ঢাকতে ‘সুপারম্যান’ ইমেজ?

সমালোচকদের দাবি, ট্রাম্প নিজেকে সবসময় একজন অপরাজেয় এবং শক্তিশালী ‘সুপারম্যান’ হিসেবে জাহির করতে ভালোবাসেন। বার্ধক্যজনিত কোনো দাগ বা শারীরিক দুর্বলতার চিহ্ন যাতে মিডিয়ার ক্যামেরায় ধরা না পড়ে, সেজন্যই তিনি অত্যন্ত চতুরতার সাথে হাত দুটিকে গ্লাভসের আড়ালে ঢেকে রাখছেন।

আবার কারও মতে, রক্তের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তার সাধারণ মানুষের চেয়ে হয়তো একটু বেশিই শীত লাগে।

হোয়াইট হাউজ বা ট্রাম্পের টিম এই রহস্য নিয়ে মুখ না খোলায় রহস্যের ডালপালা আরও ছড়াচ্ছে। ট্রাম্পের এই কালো গ্লাভসের আড়ালের আসল সত্যিটা কী, তা জানতে এখন উন্মুখ পুরো বিশ্ব!

সূত্র: বিবিসি, সিএনএন

Share this news as a Photo Card


আরো নিউজ

গরমেও লম্বা কোট, হাতে কালো গ্লাভস: কী লুকাচ্ছেন ট্রাম্প?

24 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

গরমেও লম্বা কোট, হাতে কালো গ্লাভস: কী লুকাচ্ছেন ট্রাম্প?

24 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com