• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: চারজনের রিমান্ড মঞ্জুর, দুজনের ৩ দিন করে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় নিখোঁজ ৩ জন ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস সকালে ব্রাশ না করে নাশতা করলে দাঁত ও মাড়ির যেসব ক্ষতি হতে পারে এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালু, ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

শ্রীপুরে আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

এস এম জহিরুল ইসলাম শ্রীপুর, গাজীপুর / ২৮ টাইম:
আপডেট: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তেলিহাটি ইউনিয়ন ছাত্রদল। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহফুজ সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে কয়েক শতাধিক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

মিছিলটি জৈনাবাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় নেতা-কর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহফুজ সরকার বলেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপির নির্দেশনায় আওয়ামী লীগের যেকোনো ধরনের অপরাধ, নৈরাজ্য ও বিশৃঙ্খলা মোকাবিলায় ছাত্রদল প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তার ওপর আঘাত এলে ছাত্রদলের নেতা-কর্মীরা জনগণের পাশে থেকে তা প্রতিহত করবে। মাহফুজ সরকার আরও বলেন, কেউ রাজনৈতিক কর্মসূচির নামে সড়কে বিশৃঙ্খলা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না। তবে আমাদের নেতা-কর্মীদের শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে মাঠে থাকতে হবে।

সমাবেশ থেকে আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা মোকাবিলায় নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শ্রীপুরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

শ্রীপুরে আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

06 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

শ্রীপুরে আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

06 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com