• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: চারজনের রিমান্ড মঞ্জুর, দুজনের ৩ দিন করে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় নিখোঁজ ৩ জন ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস সকালে ব্রাশ না করে নাশতা করলে দাঁত ও মাড়ির যেসব ক্ষতি হতে পারে এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালু, ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, চেন্নাইয়ে মেট্রোরেল উদ্বোধন করলেন মোদি

রিপোর্টারের নাম / ৪ টাইম:
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। সেখানে ককরোচ জনতা পার্টির আন্দোলন ঠেকাতে ব্যাপক পুলিশ মোতায়েন করা রাখা হয়েছে। এরমধ্যেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রোববার (১১ অক্টোবর) চেন্নাইয়ে গেছেন মেট্রোরেল উদ্বোধন করতে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সঙ্গে তিনি চেন্নাই মেট্রো-২ উদ্বোধন করেন। এ লাইনটি তৈরিতে ৪ হাজার ৯০০ কোটি রূপি খরচ করা হয়েছে।

উদ্বোধনের পর মোদি চেন্নাই মেট্রোতে করে পোরুর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লা বাইপাস স্টেশনে যান এবং আবার সেখান থেকে আগের স্টেশনে ফিরে আসেন।

এছাড়া মোদি সেখানে ৩ হাজার ৭০০ কোটি রুপির একটি সড়ক প্রকল্পের উদ্বোধন করবেন।

দিল্লির বিক্ষোভে ধরপাকড়

করোচ পার্টির প্রধান অভিজিৎ দ্বীপকেসহ হাজার হাজার বিক্ষোভকারীকে গতকাল আটক করা হয়। তবে সন্ধ্যা গড়িয়ে রাত নামার পর তাদের ছেড়ে দেওয়া শুরু করে পুলিশ। এদিন প্রায় তিন হাজার বিক্ষোভকারীকে মুক্তি দেওয়া হয়। আর আদালতের নির্দেশে আজ সকালে মুক্তি দেওয়া হয়েছে অভিজিৎসহ শীর্ষ তিন নেতাকে।

 দাবি অনুযায়ী যেহেতু প্রধান নির্বাচন কমিশনার গতকাল পদত্যাগ করেননি তাই অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ পার্টি। তারা বলেছে, জ্ঞানেশ কুমারকে তার পদ থেকে বহিষ্কার করতে হবে। 

আজ মুক্তি পাওয়ার পর অভিজিৎ মোদি সরকারের কাছে প্রশ্ন রেখেছেন, কেন নির্বাচন কমিশনারকে রক্ষার জন্য পুরো দিল্লিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তিনি জানান, আজই তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। গতকাল দাদি মারা যাওয়ায় আজ তিনি নিজ বাড়িতে যাচ্ছেন।

সূত্র: এনডিটিভি

Share this news as a Photo Card


আরো নিউজ

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, চেন্নাইয়ে মেট্রোরেল উদ্বোধন করলেন মোদি

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, চেন্নাইয়ে মেট্রোরেল উদ্বোধন করলেন মোদি

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com