• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে ৫৮৫ শ্রমিককে লে-অফ, মহাসড়ক অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক নাটোরে ভুট্টা ও সাবুদানায় তৈরি ব্যতিক্রমী দুর্গাপ্রতিমা, দেখতে ভিড় দর্শনার্থীদের শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বামীর আত্মসমর্পণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি: সৌদিতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি দূতাবাসের জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল অক্টোবর-নভেম্বরে জ্বর হলে অবহেলা নয়, ডেঙ্গু-ম্যালেরিয়াসহ যে ৫ রোগের ঝুঁকি এআইয়ের প্রভাবে নতুন স্নাতকদের চাকরির সুযোগ কমছে, দ্রুত পদক্ষেপের আহ্বান সিঙ্গাপুরের প্রেসিডেন্টের পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ ও সাড়ে ১২ কেজি রুপা গাজীপুর টঙ্গীতে তুরাগের খালে গোসলে নেমে প্রাণ গেল ভাই-বোনের তেঁতুলিয়ায় ১০ কেজির অজগর উদ্ধার, ১৩ দিনের ব্যবধানে মিলল দুটি

নাটোরে ভুট্টা ও সাবুদানায় তৈরি ব্যতিক্রমী দুর্গাপ্রতিমা, দেখতে ভিড় দর্শনার্থীদের

আল আমিন, নাটোর প্রতিনিধি / ২ টাইম:
আপডেট: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ধান ও পাটের ঐতিহ্য ছাড়িয়ে নাটোরে এবার শুকনা ভুট্টা ও সাবুদানা দিয়ে তৈরি হচ্ছে অভিনব দুর্গাপ্রতিমা। শারদীয় উৎসব শুরু হওয়ার আগেই স্থানীয় শস্য ও নিত্যপ্রয়োজনীয় উপাদান দিয়ে তৈরি এই প্রতিমাগুলো দেখতে মণ্ডপে ভিড় জমাচ্ছেন দূরদূরান্তের দর্শনার্থীরা। নাটোর শহরের উত্তর চৌকিরপাড়ের ঐতিহাসিক শ্রী শ্রী রামচন্দ্র মন্দিরে এবার ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। প্রতিমাশিল্পী নীলদাস ও পূজা আয়োজক কমিটির তরুণদের যৌথ প্রচেষ্টায় মাটির প্রতিমার ওপর নিখুঁতভাবে বসানো হচ্ছে শুকনা ভুট্টার দানা।

 

শুধু দুর্গোৎসবের দেবী নন, বরং লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এমনকি সিংহ ও অসুরের শরীরও সাজানো হয়েছে ভুট্টার আবরণে। দূর থেকে মনে হবে সোনালী আলোয় ঝলমল করছে গোটা মণ্ডপ। প্রতিমা তৈরির কাজে অংশ নেওয়া শিল্পীরা জানান, এই প্রতিমা তৈরিতে প্রায় একশ কেজি ভুট্টা ব্যবহার করা হয়েছে। প্রতিটা ভুট্টার দানা আলাদা করে কেটে আঠা দিয়ে একটি একটি করে বসাতে হচ্ছে। রাতের বেলাতেও কাজ চলছে, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা যায়। নাটোরের অন্য আরেকটি মন্দিরেও দেখা মিলেছে ভিন্নধর্মী শিল্পের। সেখানে দুর্গা প্রতিমার সাজসজ্জায় ব্যবহার করা হচ্ছে সাবুদানা।

 

প্রতিমা তৈরিতে মাটির কাজ শেষ করার পর প্রায় এক মাস ধরে সাবুদানা বসানোর কাজ চলছে। এই পর্যন্ত প্রায় আশি কেজির মতো সাবু ব্যবহার করা হয়েছে এবং আরও পাঁচ কেজির মতো প্রয়োজন হতে পারে। স্থানীয় বাসিন্দারা ও কমিটির সবাই মিলে একসঙ্গে এই কাজ করছেন এবং চারপাশ থেকে দর্শনার্থীদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান পূজা উদযাপন কমিটির সদস্যরা।

Share this news as a Photo Card


আরো নিউজ

নাটোরে ভুট্টা ও সাবুদানায় তৈরি ব্যতিক্রমী দুর্গাপ্রতিমা, দেখতে ভিড় দর্শনার্থীদের

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

নাটোরে ভুট্টা ও সাবুদানায় তৈরি ব্যতিক্রমী দুর্গাপ্রতিমা, দেখতে ভিড় দর্শনার্থীদের

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com