• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক শেরপুর সীমান্তে বিজিবির বিশেষ মহড়া, নজরদারিতে যুক্ত হলো ড্রোন ও এআই ক্যামেরা মাদক সেবনের ভিডিও ধারণের পর চাঁদাবাজির মামলায় কারাগারে ৪ সাংবাদিক শ্রম অসন্তোষে আশুলিয়া-সাভারের উৎপাদন বন্ধ কারখানা অনির্দিষ্টকালের জন্য শেখ হাসিনার দেশে ফেরা ও পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের ঢাবি ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে নতুন বিধিনিষেধ, লাগবে নিরাপত্তা স্টিকার রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে জান্তা বাহিনীর বিমান হামলা, শিশুসহ নিহত ১২ চীনে আন্তর্জাতিক যুব নেতৃত্ব কর্মসূচিতে বাংলাদেশের ছয় তরুণ ভুল ধারণা থেকে বাঁচতে ইসলামের চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর

প্রবাস পোস্ট ডেস্ক / ১২ টাইম:
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিনামূল্যে মৌলিক প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। দেশের ৬৪ জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা অংশ নিতে পারবেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এআইভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীরা আগামী ২৪ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত www.dydaiproject.com/apply ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন।

সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে। বৈধ আবেদনকারীদেরকে মেসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। মেসেজের নির্দেশনা মোতাবেক পরীক্ষা অনুষ্ঠানের সময় প্রয়োজনীয় কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনের লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার কোনো সুযোগ থাকবে না।

বৈধ আবেদনকারীদের আগামী ২৮ নভেম্বর লিখিত পরীক্ষা এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএসের মাধ্যমে জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ৩০ নভেম্বর প্রকাশিত হবে এবং এসএমএসের মাধ্যমে জানানো হবে।

প্রশিক্ষণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার এ প্রশিক্ষণে প্রতিদিন ছয় ঘণ্টা ক্লাস হবে।

যুব উন্নয়ন অধিদপ্তর জানিয়েছে, অধিদপ্তরের স্ব-স্ব জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি প্রশিক্ষণার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাই করে ভর্তি করবে। প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে বেসিক জ্ঞান সম্পন্ন এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কমপক্ষে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। অংশগ্রহণকারীরা প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন। এ ছাড়া প্রশিক্ষণ চলাকালে খাবারের ব্যবস্থাও থাকবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র দেওয়া হবে।

বিস্তারিত তথ্য জানা যাবে যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে।

Share this news as a Photo Card


আরো নিউজ

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর

14 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর

14 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com