• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক শেরপুর সীমান্তে বিজিবির বিশেষ মহড়া, নজরদারিতে যুক্ত হলো ড্রোন ও এআই ক্যামেরা মাদক সেবনের ভিডিও ধারণের পর চাঁদাবাজির মামলায় কারাগারে ৪ সাংবাদিক শ্রম অসন্তোষে আশুলিয়া-সাভারের উৎপাদন বন্ধ কারখানা অনির্দিষ্টকালের জন্য শেখ হাসিনার দেশে ফেরা ও পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের ঢাবি ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে নতুন বিধিনিষেধ, লাগবে নিরাপত্তা স্টিকার রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে জান্তা বাহিনীর বিমান হামলা, শিশুসহ নিহত ১২ চীনে আন্তর্জাতিক যুব নেতৃত্ব কর্মসূচিতে বাংলাদেশের ছয় তরুণ ভুল ধারণা থেকে বাঁচতে ইসলামের চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা

শেরপুর সীমান্তে বিজিবির বিশেষ মহড়া, নজরদারিতে যুক্ত হলো ড্রোন ও এআই ক্যামেরা

প্রবাস পোস্ট ডেস্ক / ১২ টাইম:
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শেরপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধে বিশেষ মহড়া চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সীমান্তের নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে সংশ্লিষ্ট ক্যাম্পে দুটি এটিভি (অল-টেরেন ভেহিকল) ও ড্রোন ক্যামেরা প্রদান করা হয়েছে; এছাড়া স্থাপন করা হয়েছে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ক্যামেরা।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম বিওপির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধ দমন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোন, এটিভি ও এআই ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারি এবং টহল কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দুর্গম সীমান্ত এলাকায় দ্রুত টহল পরিচালনা এবং সার্বক্ষণিক নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ড্রোন, এটিভি গাড়ি ও এআই ক্যামেরার সমন্বয়ে সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আরো নিউজ

শেরপুর সীমান্তে বিজিবির বিশেষ মহড়া, নজরদারিতে যুক্ত হলো ড্রোন ও এআই ক্যামেরা

14 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

শেরপুর সীমান্তে বিজিবির বিশেষ মহড়া, নজরদারিতে যুক্ত হলো ড্রোন ও এআই ক্যামেরা

14 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com