• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রীপুর ও কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন, পুড়ল ১৩ ঘর কাপাসিয়ার ঘাগটিয়া ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন পেলেন মামুনুর রশিদ ধানমন্ডির ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলবে: ডিএসসিসি প্রশাসক রমজানে খেজুর, মাল্টা ও আপেলের দাম সহনীয় রাখতে শুল্ক কমানোর সিদ্ধান্ত এনআইডিসহ নাগরিকদের ব্যক্তিগত তথ্য ভারতে চলে যাচ্ছে: রিজভী ইরানে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬ শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ বাংলাদেশের আইনে নেই: চিফ প্রসিকিউটর স্কুলের সামনে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের ওমর ফারুকের ২৪৪ রানের লজ্জার হারের পর ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতল ভারত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযান জোরদার, খাটের নিচে লুকিয়েও রক্ষা নেই

ধানমন্ডির ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলবে: ডিএসসিসি প্রশাসক

প্রবাস পোস্ট ডেস্ক / ১২ টাইম:
আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ধানমন্ডি আবাসিক এলাকাকে পরিচ্ছন্ন ও দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।  রোববার (১৫ নভেম্বর) রাজধানীর সিটি কলেজ মোড় এলাকায় ডিএসসিসি পরিচালিত উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

​অভিযানকালে প্রশাসকের উপস্থিতিতে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদ এবং রাস্তায় রাখা মালামাল ও দোকানের সরঞ্জাম জব্দ করেন করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

​পরিদর্শন শেষে সাংবাদিকদের ডিএসসিসি প্রশাসক বলেন, ধানমন্ডি একটি আবাসিক এলাকা হলেও এখানে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মালিকদের নিজস্ব নির্ধারিত জায়গার মধ্যেই ব্যবসা পরিচালনা করতে হবে। কোনোভাবেই ফুটপাত দখল করা যাবে না এবং প্রতিষ্ঠানের সামনে কোনো হকার বসতে দেওয়া যাবে না। পথচারীদের নির্বিঘ্ন চলাচলের জন্য ফুটপাত সব সময় উন্মুক্ত রাখতে হবে।

​নিউমার্কেট এলাকার ফুটপাত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান, নিউমার্কেটের মূল সড়ক এবং ২ নম্বর গেট থেকে ৪ নম্বর গেট পর্যন্ত ফুটপাতে কোনো হকার বসতে পারবে না। তবে হকারদের পুনর্বাসন বা বিকল্প জায়গার ব্যবস্থার বিষয়ে আলোচনা চলছে। আমরা চাই হকাররাও ব্যবসা করার সুযোগ পাক, তবে তা রাস্তা ও ফুটপাত বন্ধ করে নয়। সবকিছু সুষ্ঠুভাবে পরিচালনার চেষ্টা চলছে।

​ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের কথা জানিয়ে মো. আবদুস সালাম বলেন, জরিপে ধানমন্ডিকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই এখানে নতুন করে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। ভবনের নিচে, রাস্তার পাশে কিংবা ড্রেনে যেন এডিস মশার লার্ভা না জমে, সেজন্য তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

​রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকাকে একটি সবুজ ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বিএনপিসহ সব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মতো জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

​অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, রাজস্ব কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

ধানমন্ডির ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলবে: ডিএসসিসি প্রশাসক

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ধানমন্ডির ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলবে: ডিএসসিসি প্রশাসক

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com