• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রীপুর ও কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন, পুড়ল ১৩ ঘর কাপাসিয়ার ঘাগটিয়া ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন পেলেন মামুনুর রশিদ ধানমন্ডির ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলবে: ডিএসসিসি প্রশাসক রমজানে খেজুর, মাল্টা ও আপেলের দাম সহনীয় রাখতে শুল্ক কমানোর সিদ্ধান্ত এনআইডিসহ নাগরিকদের ব্যক্তিগত তথ্য ভারতে চলে যাচ্ছে: রিজভী ইরানে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬ শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ বাংলাদেশের আইনে নেই: চিফ প্রসিকিউটর স্কুলের সামনে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের ওমর ফারুকের ২৪৪ রানের লজ্জার হারের পর ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতল ভারত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযান জোরদার, খাটের নিচে লুকিয়েও রক্ষা নেই

স্কুলের সামনে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের ওমর ফারুকের

প্রবাস পোস্ট ডেস্ক / ১২ টাইম:
আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রতিদিনের মতো রোববার সকালে স্কুলে গিয়েছিল আট বছরের ওমর ফারুক। ক্লাস শেষে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় প্রাণ হারায় শিশুটি। রোববার (১৫ নভেম্বর) সকালে নীলফামারীর ডোমার উপজেলার কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক ওই বিদ্যালয়ের স্ট্যান্ডার্ড নার্সারি শ্রেণির শিক্ষার্থী। সে ডোমার উপজেলার চান্দখানা এলাকার কলোনীপাড়ার বাসিন্দা মনিরুজ্জামান নুরির ছোট ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে সে ছিল পরিবারের ছোট সন্তান।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ে যাওয়ার পর রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা ওমর ফারুককে ধাক্কা দেয়। এতে তার মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর অটোরিকশাটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে গাড়িটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

 

বিদ্যালয়ের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার সময় তিনি বিদ্যালয়ের ভেতরে ছিলেন। বাইরে মানুষের ভিড় দেখে এগিয়ে গিয়ে জানতে পারেন, তার বিদ্যালয়ের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। পরে দ্রুত শিশুটিকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সাহেব আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

স্কুলের সামনে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের ওমর ফারুকের

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

স্কুলের সামনে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের ওমর ফারুকের

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com