• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রীপুর ও কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন, পুড়ল ১৩ ঘর কাপাসিয়ার ঘাগটিয়া ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন পেলেন মামুনুর রশিদ ধানমন্ডির ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলবে: ডিএসসিসি প্রশাসক রমজানে খেজুর, মাল্টা ও আপেলের দাম সহনীয় রাখতে শুল্ক কমানোর সিদ্ধান্ত এনআইডিসহ নাগরিকদের ব্যক্তিগত তথ্য ভারতে চলে যাচ্ছে: রিজভী ইরানে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬ শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ বাংলাদেশের আইনে নেই: চিফ প্রসিকিউটর স্কুলের সামনে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের ওমর ফারুকের ২৪৪ রানের লজ্জার হারের পর ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতল ভারত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযান জোরদার, খাটের নিচে লুকিয়েও রক্ষা নেই

শ্রীপুর ও কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন, পুড়ল ১৩ ঘর

স্টাফ রির্পোটার / ৯ টাইম:
আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গাজীপুরে শ্রীপুরে ও কালিয়াকৈর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এক প্রবাসীর ১৩টি বসতঘরসহ একটি খাবার হোটেল ও চায়ের দোকানে পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে দুবাই প্রবাসী নিশাত ঢালীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

অপরদিকে সকাল সাড়ে ৯টায় কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মহাসড়কের পাশে দুইটি চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে।  ফায়ার সার্ভিস জানায়, শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় প্রবাসী নিশাত ঢালীর বাড়ির এক পাশের খাবার হোটেলে সকাল ৯টার দিকে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন পেছনে থাকা বসতবাড়ির ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে  শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে ঘরের সব মালামাল পুড়ে যায়।

এদিকে সকাল সাড়ে ৯টায় চন্দ্রার একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এসময় আগুন পাশের একটি দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।  গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী ঘটনাটি নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

শ্রীপুর ও কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন, পুড়ল ১৩ ঘর

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

শ্রীপুর ও কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন, পুড়ল ১৩ ঘর

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com