• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রীপুর ও কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন, পুড়ল ১৩ ঘর কাপাসিয়ার ঘাগটিয়া ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন পেলেন মামুনুর রশিদ ধানমন্ডির ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলবে: ডিএসসিসি প্রশাসক রমজানে খেজুর, মাল্টা ও আপেলের দাম সহনীয় রাখতে শুল্ক কমানোর সিদ্ধান্ত এনআইডিসহ নাগরিকদের ব্যক্তিগত তথ্য ভারতে চলে যাচ্ছে: রিজভী ইরানে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬ শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ বাংলাদেশের আইনে নেই: চিফ প্রসিকিউটর স্কুলের সামনে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের ওমর ফারুকের ২৪৪ রানের লজ্জার হারের পর ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতল ভারত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযান জোরদার, খাটের নিচে লুকিয়েও রক্ষা নেই

জন্মদিনে শাহনাজ খুশিকে চঞ্চলের আবেগঘন শুভেচ্ছা, ‘আমরা আমৃত্যু ঝগড়া করেই সুস্থ থাকতে চাই’

বিনোদন ডেস্ক / ১৩ টাইম:
আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

একসময় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। অভিনয়ের পাশাপাশি সংসার ও ক্যারিয়ার সমানতালে সামলে চলেছেন তিনি। আজ (১৫ নভেম্বর) এই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী ও দীর্ঘদিনের বন্ধু অভিনেতা চঞ্চল চৌধুরী। বন্ধুত্বের স্মৃতি, খুনসুটি আর আবেগ মিশিয়ে ফেসবুকে একটি পুরোনো লেখা শেয়ার করেছেন তিনি।

চঞ্চল চৌধুরীর সেই পোস্টে উঠে এসেছে তাদের বন্ধুত্বের ভিন্ন এক দিক। একসঙ্গে ঝগড়া, তর্ক কিংবা মন খুলে কথা বলার মধ্যেই যে তাদের বন্ধুত্বের আনন্দ, সেটিই ফুটে উঠেছে তার কথায়।

শাহনাজ খুশিকে উদ্দেশ করে চঞ্চল লেখেন, ‘যতদিন পর্যন্ত আমরা মন খুলে ঝগড়া-মারামারি করতে পারব, ধরে নিবি ততদিনই আমরা সুস্থ আছি। আমাদের যা বয়স, এখন সব স্বপ্নই আমাদের সন্তানদের ঘিরে। আমরা স্ট্যান্ডবাই থাকতে থাকতেই ওরা যদি একটু দাঁড়িয়ে যায়, তাহলেই আমাদের শান্তি।’

বন্ধুর সঙ্গে নিজের স্বভাবের মিল তুলে ধরে তিনি আরও লেখেন, ‘তোর আমার মতো শৈল্পিক, মাথা গরম, রগচটা, ঝগড়াটে, মারমুখী, সমালোচক বন্ধু আসলে এদেশে বিশ কোটিতে দুইজন। বেঁচে থাক বন্ধু বহুকাল। আমরা আমৃত্যু ঝগড়া করেই সুস্থ থাকতে চাই।’

তবে পোস্টটির সঙ্গে একটি বিশেষ কথাও জানিয়েছেন চঞ্চল। তিনি জানান, লেখাটি কয়েক বছর আগের। দীর্ঘদিন শাহনাজ খুশির সঙ্গে মন খুলে কথা বলা কিংবা ঝগড়া করার সুযোগ হয়নি তার। সেই আক্ষেপের কথাও উঠে এসেছে পোস্টে।

সবশেষে বন্ধুর সুস্থতা ও সুন্দর জীবন কামনা করে চঞ্চল লেখেন, ‘অনেকদিন হলো তোর সঙ্গে মন খুলে কথা বলা বা ঝগড়া করা হয় না। তাতে কী? যে কোনোভাবে হোক, ভালো থাকিস বন্ধু। সুস্থ ও সুন্দর থাকিস।’

Share this news as a Photo Card


আরো নিউজ

জন্মদিনে শাহনাজ খুশিকে চঞ্চলের আবেগঘন শুভেচ্ছা, ‘আমরা আমৃত্যু ঝগড়া করেই সুস্থ থাকতে চাই’

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

জন্মদিনে শাহনাজ খুশিকে চঞ্চলের আবেগঘন শুভেচ্ছা, ‘আমরা আমৃত্যু ঝগড়া করেই সুস্থ থাকতে চাই’

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com