• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়া থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি, বেশিরভাগই মানবপাচারের শিকার খুলনা ও চট্টগ্রামের পানি ও পয়ঃনিষ্কাশন উন্নয়নে ১২৬ কোটি টাকা অনুমোদন কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না: সেলিম উদ্দিন আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট রামগঞ্জে পার্কিং করা বাসে আগুন, পুড়ল দোকানের সাইনবোর্ড ও সিসি ক্যামেরা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: অবরোধের চেষ্টা ব্যর্থ, বিভিন্ন কারখানায় ছুটি ব্যাটিংয়ে নামার আগেই বোল্ড, বিগ ব্যাশের অদ্ভুত নিয়মের শিকার ডটিন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের দুই সামরিক ড্রোন ভূপাতিতের দাবি ইরানের পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চালু করছে মালদ্বীপ উপাচার্য নিয়োগ সংকট: এক মাস পর আবারও শাটডাউনে চুয়েট

ট’ঙ্গী থেকে চুরি হওয়া প্রাইভেট কার কক্সবাজার থেকে উ’দ্ধার

রিপোর্টারের নাম / ১৯৬ টাইম:
আপডেট: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
ট'ঙ্গী থেকে চুরি হওয়া প্রাইভেট কার কক্সবাজার থেকে উ'দ্ধার
ট'ঙ্গী থেকে চুরি হওয়া প্রাইভেট কার কক্সবাজার থেকে উ'দ্ধার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর এরশাদনগর বাসস্ট্যান্ড সংলগ্ন আউচ পাড়া এলাকা থেকে দীর্ঘ একবছর আগে চুরি হয়ে যাওয়া একটি প্রাইভেট কার কক্সবাজার থেকে উ’দ্ধার করেছে ট’ঙ্গী পশ্চিম থানা পুলিশ। এঘটনায় চোর চক্রের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে কক্সবাজার জেলা সদরের বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চোরাইকৃত প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো -গ-১৯- ৬৬৭৩) উদ্ধার করা হয়। রবিবার স’ন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ট’ঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ই’স্কান্দার হাবিবুর রহমান। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম (৩৫) কক্সবাজার জেলা সদরের বাংলা বাজার এলাকার মৃত আবু তাহেরের ছেলে।

পুলিশ জানায়, ২০২৩ সালের ১৯ জুন রাত দশটার দিকে ট’ঙ্গী পশ্চিম থানাধীন এরশাদনগর বাসস্ট্যান্ড সংলগ্ন আউচ পাড়া এলাকায় ওয়ান ব্যাংকের পাশের গলি থেকে প্রাইভেট কারটি চুরি করে নিয়ে যায় চোর চক্র। এঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বি’রুদ্ধে মামলা দায়ের করেন গাড়ি মালিক মো: বাচ্চু। এরপর দীর্ঘ একবছর অনুস’ন্ধানের পর ট’ঙ্গী পশ্চিম থানার উপ পরিদর্শক মনির হোসেনের নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় কক্সবাজার থেকে গাড়িটি উ’দ্ধার করা হয়। এসময় চোর চক্রের একজনকে গ্রেফতার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের আবেদন করে বি’জ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

ট'ঙ্গী থেকে চুরি হওয়া প্রাইভেট কার কক্সবাজার থেকে উ'দ্ধার

28 October 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ট'ঙ্গী থেকে চুরি হওয়া প্রাইভেট কার কক্সবাজার থেকে উ'দ্ধার

28 October 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com