• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: চারজনের রিমান্ড মঞ্জুর, দুজনের ৩ দিন করে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় নিখোঁজ ৩ জন ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস সকালে ব্রাশ না করে নাশতা করলে দাঁত ও মাড়ির যেসব ক্ষতি হতে পারে এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালু, ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ইতিহাসের ভয়াবহ হাম প্রাদুর্ভাব বাংলাদেশে, সন্দেহভাজন ও নিশ্চিত মৃত্যু ৯৯৯

আন্তর্জাতিক ডেস্ক / ৪২ টাইম:
আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

একসময় হাম নির্মূলের খুব কাছাকাছি পৌঁছে যাওয়া বাংলাদেশ বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবের মুখোমুখি হয়েছে। গত মার্চ মাস থেকে এখন পর্যন্ত দেশে  হামে সন্দেহভাজন ও নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৯৯ জনে পৌঁছেছে। হাসপাতালগুলোতে রোগীদের অতিরিক্ত ভিড়, টিকা ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি এবং অসুস্থ শিশুদের ক্রমবর্ধমান হাম আক্রান্তে হিমশিম খাচ্ছে বাংলাদেশ।

বুধবার বাংলাদেশের ভয়াবহ হাম পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশে রাজনৈতিক অস্থিরতা চলাকালীন ২০২৪ ও ২০২৫ সালে রুটিন টিকাদান কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হয়। গত এপ্রিলে জরুরি ভিত্তিতে দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু করা হলেও এই দীর্ঘমেয়াদী প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে বর্তমানে হামের সবচেয়ে বড় প্রাদুর্ভাব চলছে বাংলাদেশে।

স্বাস্থ্য কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক গোলযোগের কারণে শিশুদের একটি বড় অংশ টিকাদান থেকে বঞ্চিত হয়েছে এবং টিকার সরবরাহে তৈরি হয়েছে চরম ঘাটতি। এতে বিশেষ করে ৯ মাসের কম বয়সী শিশুরা, যাদের নিয়মিত টিকা নেওয়ার বয়সই হয়নি; তারা চরম ঝুঁকিতে পড়েছে। ফলে সহজেই সব বয়সীদের মাঝে ছড়িয়ে পড়েছে এই সংক্রামক ভাইরাস।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মার্চে প্রাদুর্ভাব শুরুর পর থেকে দেশে ১ লাখ ৬৬ হাজারের বেশি সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছেন। যার মধ্যে ১৯ হাজার ৮৩৫ জনের হাম গবেষণাগারে নিশ্চিত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৪৬ হাজারের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই প্রাদুর্ভাবে ৯৯৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১০০ জনের হামে আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি পরীক্ষায় নিশ্চিত হয়েছে।

• রোগ প্রতিরোধ সক্ষমতার ঘাটতি

Share this news as a Photo Card


আরো নিউজ

ইতিহাসের ভয়াবহ হাম প্রাদুর্ভাব বাংলাদেশে, সন্দেহভাজন ও নিশ্চিত মৃত্যু ৯৯৯

09 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ইতিহাসের ভয়াবহ হাম প্রাদুর্ভাব বাংলাদেশে, সন্দেহভাজন ও নিশ্চিত মৃত্যু ৯৯৯

09 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com