• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: চারজনের রিমান্ড মঞ্জুর, দুজনের ৩ দিন করে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় নিখোঁজ ৩ জন ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস সকালে ব্রাশ না করে নাশতা করলে দাঁত ও মাড়ির যেসব ক্ষতি হতে পারে এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালু, ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

সৌদির তেল পাইপলাইনে হামলা, যা বলল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক / ৪৭ টাইম:
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। রিয়াদ ও মদিনা অঞ্চলে এই হামলায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেসামরিক লোকজন আহতও হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘নিন্দনীয় ড্রোন হামলা’ উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানায়। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’। একই সঙ্গে এটি সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতারও লঙ্ঘন। পাকিস্তানের ভাষ্য, এ ধরনের হামলা শুধু সৌদি আরবের নিরাপত্তার জন্য নয়, পুরো অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করছে।

বিবৃতিতে পাকিস্তান সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, নিরাপত্তা ও সমৃদ্ধির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। সৌদি আরবের নেতৃত্ব, সরকার এবং জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে ইসলামাবাদ। পাকিস্তান বলেছে, সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তারা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে এসেছে। ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।ইয়েমেনের হুথিদের অগ্রগতি, লোহিত সাগরে জাহাজ চলাচলের ঝুঁকি এবং সৌদি আরবের তেল অবকাঠামোয় সাম্প্রতিক হামলার মধ্যে পাকিস্তানের এই অবস্থান তাৎপর্যপূর্ণ। পাকিস্তানের এই নিন্দা এমন এক সময়ে এলো, যখন সৌদি আরবের সঙ্গে ইসলামাবাদের প্রতিরক্ষা সম্পর্কও আঞ্চলিক রাজনীতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সূত্র: ডন

Share this news as a Photo Card


আরো নিউজ

সৌদির তেল পাইপলাইনে হামলা, যা বলল পাকিস্তান

12 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

সৌদির তেল পাইপলাইনে হামলা, যা বলল পাকিস্তান

12 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com