• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
Headline
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা গাজীপুরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া আসামি পিচ্চি রাজা এখনো অধরা ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা ওজন কমাতে খেলেই হবে না, খাবারের সময় ঠিক রাখতে হবে ইসিবিতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, পুলিশের হাতে আটক ২ জবিতে ‘ককটেল ও পোস্টার আনার’ ফোনালাপ শুনে ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ ঢাকায় মোহামেডানের নতুন আর্জেন্টাইন কোচ সান্তিয়াগো ভারেলা তারেক রহমানকে ভারতে নিতে মরিয়া মোদী, ঢাকায় এসেছিলেন অজিত দোভাল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ বিরোধী নাগরিক আন্দোলনের সভাপতি রিপন আনসারী সাধারণ সম্পাদক হাজী মুছা তিন দশকের রাজনৈতিক পথচলা—গাজীপুর জেলা যুবদলের সভাপতি হতে চান মাসুদ রানা

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ নজরুল ইসলাম (গাজীপুর মহানগর) প্রতিনিধি / ৩ টাইম:
আপডেট: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর মহানগরের টঙ্গীতে জয় (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ‎জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

‎
‎পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে বাসায় ফিরছিলেন জয়। এসময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে জয়কে আঘাত করে হত্যা করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন রেলওয়ে পুলিশ।

তাৎক্ষণিকভাবে ঘটনায় কাউকেই আটক করতে পারেনি। তবে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
‎
‎তাছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নূর আলম হোসেন জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
26 September 2026

তিন দশকের রাজনৈতিক পথচলা—গাজীপুর জেলা যুবদলের সভাপতি হতে চান মাসুদ রানা

www.hostbuybd.com
https://slotbet.online/
26 September 2026

তিন দশকের রাজনৈতিক পথচলা—গাজীপুর জেলা যুবদলের সভাপতি হতে চান মাসুদ রানা

www.hostbuybd.com