• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Headline
সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ধস, বড় ফাটল; যান চলাচল বন্ধ, তীব্র যানজট জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট আখতারুজ্জামানের রিমান্ড • শুনানিতে আদালতে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ আখতারুজ্জামানকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল বাজার মূলধন কমলো সাড়ে ৪ হাজার কোটি টাকা, কমেছে সূচক-লেনদেন রাজেন্দ্রপুর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন লেবু দীর্ঘদিন সতেজ রাখতে কী করবেন? মিউজকে বিভিন্ন ডিভাইসে ব্যবহারের সুযোগ দিচ্ছে মেটা ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

আন্তর্জাতিক ডেস্ক / ২৪ টাইম:
আপডেট: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

পাঞ্জাব সীমান্তের কাছে দুই বেসামরিক পাকিস্তানিকে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার তিন নিরস্ত্র পাকিস্তানিকে টার্গেট করে গুলি ছোড়ে ভারতীয় জওয়ানরা। এতে দুজনের মৃত্যু ও একজন গুরুতর আহত হন।

 

ভারতের মিডিয়ায় বলা হয়েছে, ওই তিন পাকিস্তানি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল। তখন তাদের গুলি করা হয়। কিন্তু পাকিস্তান জানিয়েছে, তারা সীমান্ত পাড়ি দেওয়ার কোনো চেষ্টা করেননি। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এ হত্যাকাণ্ড নিয়ে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। যদিও পাকিস্তান এখন পর্যন্ত কোনো পদক্ষেপ ঘোষণা করেনি।

সংবাদমাধ্যম পাকিস্তান টেলিভিশন নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, শুক্রবার তিন নিরস্ত্র বেসামরিক মানুষ একটি সীমান্ত পিলার থেকে মাত্র কয়েক ধাপ দূরে গিয়েছিল। আর ঠিক তখনই তাদের ওপর গুলি ছোড়ে বিএসএফ। এতে দুজন নিহত ও একজন আহত হন। নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, তিনজনের কেউই নিরাপত্ত বেষ্টনি পার হতে যায়নি। এ ঘটনাকে ভারতের সঙ্গে সীমান্ত চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে হিসেবে অভিহিত করেছে সূত্রটি। ভারত সরকার এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হয়েছে, এ তিন পাকিস্তানি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। পাকিস্তান ও ভারতের মধ্যে কাশ্মির নিয়ে দ্বন্দ্ব আছে, ফলে সেখানকার সীমান্তে প্রায়ই এমন ঘটনা ঘটে। কিন্তু পাঞ্জাব সীমান্ত সে তুলনায় অনেকটাই শান্ত। এরমধ্যেই ঘটল এ ঘটনা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
03 October 2026

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

www.hostbuybd.com
https://slotbet.online/
03 October 2026

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

www.hostbuybd.com