• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের মিশরে প্রবাসীদের জন্য দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প করবে বাংলাদেশ দূতাবাস ঢাবির জীববিজ্ঞান অনুষদে ৭৩ শিক্ষার্থী ও ৪ শিক্ষক পেলেন ডিনস অ্যাওয়ার্ড ‘নসীব’ সিনেমার শেষ দৃশ্য অসমাপ্ত রেখেই চলে গেলেন অভিনেতা সোহেল খান কারো পা ধরে ক্ষমা চাওয়া কি শিরক? ইসলামের বিধান কী? উবারে নতুন সুবিধা, যাত্রাপথের ভিডিও-অডিও রেকর্ড করতে পারবেন চালকরা দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য কোন রান্নার তেল সবচেয়ে ভালো? গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় পেট্রোল বোমা হামলার অভিযোগ, বিচারের দাবি ইউনূসের টানা বৃষ্টিতে আমন ধান ও আলুক্ষেত ক্ষতির শঙ্কা, বিপাকে জয়পুরহাটের কৃষক

উবারে নতুন সুবিধা, যাত্রাপথের ভিডিও-অডিও রেকর্ড করতে পারবেন চালকরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক / ১৫ টাইম:
আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

যাত্রীদের নিরাপত্তা বাড়াতে নতুন সুবিধা চালু করছে জনপ্রিয় রাইড শেয়ারিং সেবা উবার। রেকর্ডেড রাইডস নামের এ সুবিধার মাধ্যমে যাত্রীরা এমন চালক বেছে নিতে পারবেন, যারা যাত্রাপথ রেকর্ড করার সুবিধা ব্যবহার করছেন। ফলে যাত্রার সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার ভিডিও বা অডিও রেকর্ডিং প্রমাণ হিসেবে কাজে লাগতে পারে।

উবারের নতুন এ সুবিধায় চালকের ফোনের সামনের ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহার করে যাত্রাপথের ভিডিও ধারণ করা হবে। এর জন্য চালকদের অ্যাপে থাকা ‘রেকর্ড মাই রাইড’ সুবিধা ব্যবহার করতে হবে। শুরুতে যুক্তরাষ্ট্রের বাল্টিমোর, র‍্যালি, ইন্ডিয়ানাপোলিস ও সেন্ট লুইস শহরে এ সুবিধা চালু করা হচ্ছে।

উবারের বৈশ্বিক নিরাপত্তা বিভাগের প্রধান অ্যানি ডুভনিয়াক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, যাত্রা রেকর্ড করা হচ্ছে-এ বিষয়টি চালক ও যাত্রী উভয়ের মধ্যে নিরাপত্তাবোধ বাড়াতে পারে। পাশাপাশি পারস্পরিক সম্মানজনক আচরণ নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সহায়তা করতে পারে।

চালকদের জন্যও রেকর্ডিং সুবিধা আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে গভীর রাতে যাত্রা কিংবা কিশোর যাত্রী ওঠানোর ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডিং চালু রাখার বিষয়টি পরীক্ষা করা হচ্ছে। এ ছাড়া জরুরি পরিস্থিতিতে রেকর্ডিং চালুর ব্যবস্থাও চালুর চিন্তা করছে উবার। যেমন, অ্যাপের ‘রাইডচেক’ সুবিধার মাধ্যমে গাড়ি দুর্ঘটনার আশঙ্কা শনাক্ত হলে কিংবা গাড়ি নির্ধারিত পথ থেকে উল্লেখযোগ্যভাবে সরে গেলে রেকর্ডিং চালু হতে পারে। রাতের যাত্রায় স্বয়ংক্রিয়ভাবে অডিও রেকর্ডিং চালুর বিষয়টিও পরীক্ষা করা হবে।

তবে চালক ও যাত্রী উভয়েরই অ্যাপের সেটিংস থেকে রেকর্ডিং সুবিধা চালু বা বন্ধ রাখার সুযোগ থাকবে। উবার জানিয়েছে, রেকর্ডিংগুলো এনক্রিপ্ট করা অবস্থায় সংশ্লিষ্ট ব্যবহারকারীর ডিভাইসে সংরক্ষিত থাকবে। নিরাপত্তাসংক্রান্ত অভিযোগ বা বিমা দাবির প্রমাণ হিসেবে আপলোড না করা হলে নির্দিষ্ট সময় পর সেগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। উবারের পক্ষ থেকে কেবল আপলোড করা রেকর্ডিং পর্যালোচনা করা সম্ভব হবে।

এর আগে চলতি বছর উবার চালকের ফোনের সামনের ক্যামেরা ব্যবহার করে সরাসরি ভিডিও দেখার সুবিধা চালু করেছিল। এর মাধ্যমে কিশোর যাত্রীদের অভিভাবকেরা তাদের সন্তানের যাত্রাপথ পর্যবেক্ষণ করতে পারেন। পরে ‘উবার কিডস’ কর্মসূচির আওতায় ১০ থেকে ১২ বছর বয়সী যাত্রীদের জন্যও একই ধরনের ভিডিও দেখার সুবিধা সম্প্রসারণ করা হয়।

সূত্র: এনগ্যাজেট

Share this news as a Photo Card


আরো নিউজ

উবারে নতুন সুবিধা, যাত্রাপথের ভিডিও-অডিও রেকর্ড করতে পারবেন চালকরা

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

উবারে নতুন সুবিধা, যাত্রাপথের ভিডিও-অডিও রেকর্ড করতে পারবেন চালকরা

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com