• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউলের ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের নেওয়া হতো: রাষ্ট্রপক্ষ কে এই সৈয়দ মোজাম্মেল আলী, যার মাধ্যমে দেশে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা? আগুন-সন্ত্রাসের ইতিহাস তুলে ধরে আওয়ামী লীগকে দায়ী করলেন সমাজকল্যাণমন্ত্রী ব্যাংক খাত সংস্কারে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের বৈভব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের মিশরে প্রবাসীদের জন্য দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প করবে বাংলাদেশ দূতাবাস ঢাবির জীববিজ্ঞান অনুষদে ৭৩ শিক্ষার্থী ও ৪ শিক্ষক পেলেন ডিনস অ্যাওয়ার্ড ‘নসীব’ সিনেমার শেষ দৃশ্য অসমাপ্ত রেখেই চলে গেলেন অভিনেতা সোহেল খান কারো পা ধরে ক্ষমা চাওয়া কি শিরক? ইসলামের বিধান কী?

মিশরে প্রবাসীদের জন্য দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প করবে বাংলাদেশ দূতাবাস

প্রবাস ডেস্ক / ১০ টাইম:
আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

মিশরের শিল্পনগরী আল-আশার মিন রামাদান ও এর আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় সহজে ও দ্রুত কনস্যুলার সেবা পৌঁছে দিতে আগামী ২৭ ও ২৮ নভেম্বর দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাস।

মিশরে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে জানান, আগামী শুক্রবার ও শনিবার (২৭ ও ২৮ নভেম্বর ২০২৬) আল-আশার মিন রামাদান এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ক্যাম্পে প্রবাসীদের ই-পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণ, ট্রাভেল পারমিট ইস্যু, দূতাবাসের চিঠি প্রদান এবং বিভিন্ন নথি সত্যায়নসহ প্রয়োজনীয় কনস্যুলার সেবা দেওয়া হবে।

আল-আশার মিন রামাদানের পুরাতন হাউজ প্লাজা-৬০-এ অবস্থিত তুর্কি কোম্পানিতে ক্যাম্পের স্থান নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শুক্রবার ২৭ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কনস্যুলার সেবা দেওয়া হবে। শনিবার ২৮ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

প্রবাসী বাংলাদেশিদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্যাম্পে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কনস্যুলার সেবা গ্রহণের জন্য দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ক্যাম্পসংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ০১৫৫ ৮৮৩ ০০৮৫ নম্বরে যোগাযোগ করা যাবে।

Share this news as a Photo Card


আরো নিউজ

মিশরে প্রবাসীদের জন্য দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প করবে বাংলাদেশ দূতাবাস

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

মিশরে প্রবাসীদের জন্য দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প করবে বাংলাদেশ দূতাবাস

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com