• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের মিশরে প্রবাসীদের জন্য দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প করবে বাংলাদেশ দূতাবাস ঢাবির জীববিজ্ঞান অনুষদে ৭৩ শিক্ষার্থী ও ৪ শিক্ষক পেলেন ডিনস অ্যাওয়ার্ড ‘নসীব’ সিনেমার শেষ দৃশ্য অসমাপ্ত রেখেই চলে গেলেন অভিনেতা সোহেল খান কারো পা ধরে ক্ষমা চাওয়া কি শিরক? ইসলামের বিধান কী? উবারে নতুন সুবিধা, যাত্রাপথের ভিডিও-অডিও রেকর্ড করতে পারবেন চালকরা দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য কোন রান্নার তেল সবচেয়ে ভালো? গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় পেট্রোল বোমা হামলার অভিযোগ, বিচারের দাবি ইউনূসের টানা বৃষ্টিতে আমন ধান ও আলুক্ষেত ক্ষতির শঙ্কা, বিপাকে জয়পুরহাটের কৃষক

ঢাবির জীববিজ্ঞান অনুষদে ৭৩ শিক্ষার্থী ও ৪ শিক্ষক পেলেন ডিনস অ্যাওয়ার্ড

প্রবাস পোস্ট ডেস্ক / ১৫ টাইম:
আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৭৩ মেধাবী শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ এবং অসাধারণ গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ চার শিক্ষককে ‘ডিনস রিসার্চ অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। ২০২৩ ও ২০২৪ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের এবং গবেষণায় অবদানের জন্য শিক্ষকদের এ পুরস্কার দেওয়া হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুরস্কারপ্রাপ্তদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূইয়া।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে শিক্ষক ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, গবেষণাকে আরও গতিশীল করতে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অফিস স্থাপন এবং রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ফার্মেসি অনুষদের নেতৃত্বে পেটেন্ট অফিস স্থাপন করা হয়েছে।

গবেষণার মানের ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, শুধু গবেষণার সংখ্যা বাড়ানো, পদোন্নতি পাওয়া কিংবা প্রকাশনার জন্য গবেষণা করা উচিত নয়। বরং, গবেষণার গুণগত মানের দিকে বিশেষ নজর দিতে হবে।

শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়াতে যথাসময়ে ক্লাস ও পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশের ওপরও গুরুত্ব দেন তিনি।

মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে ঢাবি উপাচার্য বলেন, সমাজে মানবিক ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও নৈতিক মূল্যবোধ বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারে। নৈতিক ও মানবিক মূল্যবোধ ছাড়া উচ্চশিক্ষা অর্থহীন উল্লেখ করে তিনি বলেন, শিক্ষায় নৈতিকতার চর্চা না থাকলে শিক্ষার্থীরা শুধু জিপিএ-৫ অর্জন করবে, কিন্তু প্রকৃত অর্থে ভালো মানুষ হয়ে উঠতে পারবে না। এ সময় তিনি স্বার্থপরতা, পরশ্রীকাতরতা, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানুষের প্রতি মমত্ববোধ ও ভালোবাসা প্রদর্শনের আহ্বান জানান।

অনুষ্ঠানে জানানো হয়, ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত ৭৩ শিক্ষার্থীর মধ্যে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, প্রাণিবিদ্যা বিভাগ, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ, অণুজীববিজ্ঞান বিভাগ, মৎস্যবিজ্ঞান বিভাগ এবং জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের ১০ জন করে শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়া মনোবিজ্ঞান বিভাগের তিনজন শিক্ষার্থী এ পুরস্কার পেয়েছেন।

অন্যদিকে, ডিনস রিসার্চ অ্যাওয়ার্ডপ্রাপ্ত চার শিক্ষক হলেন— অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনোয়ারা বেগম, মৎস্যবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. গৌতম কুমার কুন্ডু, অণুজীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইসরাত দিলরুবা মিশু এবং একই বিভাগের প্রভাষক স্পেনসার মার্ক মন্ডল।

ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন যেসব শিক্ষার্থী

মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ: অন্তরা ফাইরুজ, তাবিয়া তাহিয়্যাত, আরসিনা আক্তার কেয়া, রিফাহ রাফিয়া অর্পা, অনমিতা ফায়েজ, নওশিন নাওয়ার, আসিফা সুলতানা ইভা, প্রিয়ন্তী গাইন, জহিরুন নাহার ও ভাগ্যশ্রী সরকার।

উদ্ভিদবিজ্ঞান বিভাগ: ইমন বাড়ৈ, শাহানাজ নুসরাত, মার্জিয়া খাতুন, রূপা রানী রায়, তাবাসুম জেনি, সুমাইয়া ইসলাম, নুশরাত জাহান লিজা, রুবাইয়া ইয়াসমিন ইরিন, আইভি আক্তার এশা ও মাশরিফা শারিন।

প্রাণিবিদ্যা বিভাগ: নিলয় হাওলাদার, তাবাসসুম আখতার, ইসরাত জান্নাত ইমা, অভিজিৎ দত্ত বর্ষণ, জাকিয়া তাবাসসুম জিমু, কাশফিয়া বিনতে রাব্বি, নোশিন আনজুম, মায়িশা মালিহা বিভা, মুসফিকা জাহান ও শ্রাবণা সাহা গৌরি।

প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ: রিয়া সাহা, আতিক আখইয়ার, হাফসা বিনতে ওমর, তাসফিয়া তাহসিন প্রিমা, সৈয়দা তাসনুভা সুলতানা ইরিনা, নির্বাচিতা করিম হৃতি, মারজানা মেহরিন, ফেরদৌস আফরিন, কাজী আদিবা তাসমীম ও মোহাম্মদ আলিফ মাহমুদ।

মনোবিজ্ঞান বিভাগ: নাফিজা নওয়ার অহনা, সানজিদা আহামেদ তন্বী ও সোলায়মান সোহান।

অণুজীববিজ্ঞান বিভাগ: পায়েল দাস, বুশরা আহমেদ, সায়কা আমিন অর্পি, রাফিদ মুনতাসির উল আজম, নওশিন তাসনিম, ফজিলাতুন্নেসা অনামিকা, লামিয়া কবির, অরিন সাহা, মাহজাবিন ঊর্মি ও মো. শিহাব উল্লাহ রিফাত।

মৎস্যবিজ্ঞান বিভাগ: শামীম আরা রিপা, চৈতালি বিশ্বাস, ইসরাত জাহান, মার্জিয়া হোমাইরা আমেনা, আনিসা আহমেদ শোভা, সেলিম সাদমান সাদাত, ইসরাত কবির কনা, মো. মাসরাফি জান্নাত সাদ, নিশান রায় জয় ও মো. সাব্বির হোসেন।

জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ: মোহাম্মদ ইয়াসিন রহমান, আফনান-ই-ইলাহি, মুহাইমিনুর হোসেন, পুষ্পিতা বিশ্বাস, অনিভা সাহা, শাহ মো. স্বরূপ হাসান আনন্দ, আয়েশা সিদ্দিকা, তামজিদুর রহমান, মো. মশিউর রহমান রাব্বি ও জান্নাতুল হাবিবা জেবা।

Share this news as a Photo Card


আরো নিউজ

ঢাবির জীববিজ্ঞান অনুষদে ৭৩ শিক্ষার্থী ও ৪ শিক্ষক পেলেন ডিনস অ্যাওয়ার্ড

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ঢাবির জীববিজ্ঞান অনুষদে ৭৩ শিক্ষার্থী ও ৪ শিক্ষক পেলেন ডিনস অ্যাওয়ার্ড

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com