• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের মিশরে প্রবাসীদের জন্য দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প করবে বাংলাদেশ দূতাবাস ঢাবির জীববিজ্ঞান অনুষদে ৭৩ শিক্ষার্থী ও ৪ শিক্ষক পেলেন ডিনস অ্যাওয়ার্ড ‘নসীব’ সিনেমার শেষ দৃশ্য অসমাপ্ত রেখেই চলে গেলেন অভিনেতা সোহেল খান কারো পা ধরে ক্ষমা চাওয়া কি শিরক? ইসলামের বিধান কী? উবারে নতুন সুবিধা, যাত্রাপথের ভিডিও-অডিও রেকর্ড করতে পারবেন চালকরা দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য কোন রান্নার তেল সবচেয়ে ভালো? গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় পেট্রোল বোমা হামলার অভিযোগ, বিচারের দাবি ইউনূসের টানা বৃষ্টিতে আমন ধান ও আলুক্ষেত ক্ষতির শঙ্কা, বিপাকে জয়পুরহাটের কৃষক

দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য কোন রান্নার তেল সবচেয়ে ভালো?

লাইফস্টাইল ডেস্ক / ১৮ টাইম:
আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

রান্নার তেলের ব্যবহার আগের প্রজন্মের তুলনায় অনেক বদলেছে। কেউ কেউ রান্নার ধরন ও স্বাদের কথা বিবেচনা করে বিভিন্ন ধরনের তেল ব্যবহার করেন। তবে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের জন্য নিয়মিত কোন তেল ব্যবহার করছেন, সেটি গুরুত্বপূর্ণ হতে পারে। সুস্থভাবে বার্ধক্যে পৌঁছানো ও দীর্ঘায়ুর জন্য কোন রান্নার তেল সবচেয়ে ভালো এবং কেন অন্য পরিচিত তেলের তুলনায় এটি এগিয়ে, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন একজন নিবন্ধিত পুষ্টিবিদ।

সুস্থভাবে বার্ধক্যে পৌঁছাতে সবচেয়ে ভালো রান্নার তেল

আগামী ২০–৩০ বছর একই তেল দিয়ে রান্না করতে চাইলে সেটি স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, তা জানা জরুরি। পুষ্টিবিষয়ক পরামর্শে ভিন্নতা থাকলেও এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের স্বাস্থ্যগুণ নিয়ে কয়েক দশক ধরে গবেষণা হয়েছে। সুস্থভাবে বার্ধক্যে পৌঁছাতে পুষ্টিবিদদের পছন্দের তালিকায় তাই এই তেল রয়েছে।

নিবন্ধিত পুষ্টিবিদ ও লেখক এলেনা পারাভান্তেস বলেন, দীর্ঘায়ু, স্বাদ ও স্বাস্থ্যগত উপকারিতার জন্য তিনি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহারের পরামর্শ দেন। হৃদযন্ত্রের সুস্থতা ও অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষার পাশাপাশি মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখতেও এর উপকারিতা পাওয়া যাচ্ছে।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যক্ষমতা ধরে রাখা পেশি ও হাড়ের সুস্থতা বজায় রাখার মতোই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন স্বনির্ভর থাকা ও জীবনযাত্রার মান ধরে রাখতে এটি জরুরি।

এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে রয়েছে প্রচুর মনোআনস্যাচুরেটেড ফ্যাট, যা হৃদযন্ত্রের জন্য উপকারী। পারাভান্তেস বলেন, এই ফ্যাটি অ্যাসিড রক্তে চর্বির স্বাস্থ্যকর মাত্রা ও কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

এ ছাড়া এতে রয়েছে ওলিওক্যানথাল ও হাইড্রক্সিটাইরোসলের মতো ফেনলিক যৌগ। এগুলোর অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী বৈশিষ্ট্য রয়েছে। তেলে থাকা আরও শত শত যৌগও স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে।

এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে রান্না করলে সবজির পুষ্টিগুণও বাড়তে পারে। পারাভান্তেসের মতে, এই তেলে রান্না করা খাবারে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়তে পারে।

এক গবেষণায় দেখা গেছে, টমেটো, বেগুন, আলু ও মিষ্টিকুমড়ার মতো সবজি এই তেলে রান্না করলে সেগুলোর ফেনলিক যৌগের পরিমাণ বাড়ে। রান্নার পদ্ধতিভেদে অ্যান্টিঅক্সিডেন্টের কার্যক্ষমতাও বাড়তে পারে। ফলে সবজি থেকে আরও বেশি পুষ্টি পাওয়া সম্ভব।

অন্য রান্নার তেলের সঙ্গে অলিভ অয়েলের তুলনা

সাম্প্রতিক বছরগুলোতে অ্যাভোকাডো অয়েলের জনপ্রিয়তা বেড়েছে। অনেকে অলিভ অয়েলের বিকল্প হিসেবে এটি ব্যবহার করেন। তবে পারাভান্তেসের মতে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলই ভালো পছন্দ।

তিনি বলেন, অ্যাভোকাডো অয়েলে মনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ও কিছু উপকারী উদ্ভিজ্জ উপাদান থাকলেও এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে এগুলোর পরিমাণ সাধারণত বেশি। এ ছাড়া অলিভ অয়েলের স্বাস্থ্যগুণ নিয়ে অনেক বেশি গবেষণা হয়েছে।

অ্যাভোকাডো অয়েলে অলিভ অয়েলের মতো বৈচিত্র্যময় অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান নেই। এর স্বাস্থ্যগত উপকারিতা নিয়েও পর্যাপ্ত নির্ভরযোগ্য গবেষণা হয়নি।

ক্যানোলা তেলেও অসম্পৃক্ত চর্বি রয়েছে। এতে স্যাচুরেটেড ফ্যাট কম এবং মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। তবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের মতো বিভিন্ন ধরনের ফেনলিক যৌগ এতে পাওয়া যায় না।

এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে উচ্চ তাপমাত্রায় রান্না করা যায় না-এমন ধারণাও প্রচলিত। তবে পারাভান্তেসের মতে, সাধারণ ঘরোয়া রান্নায় এই তেল পুড়ে যাওয়ার আশঙ্কা নেই।

এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের গড় স্মোক পয়েন্ট প্রায় ৪০০ ডিগ্রি ফারেনহাইট। সাধারণত ঘরে ভাজা বা অল্প তেলে রান্নার সময় তাপমাত্রা এই সীমা ছাড়ায় না।

তবে ডুবোতেলে ভাজার জন্য অন্য তেল ব্যবহারের পরামর্শ দেন পারাভান্তেস। তার মতে, মূলত এই রান্নার পদ্ধতিতেই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের পরিবর্তে অন্য তেল বেছে নেওয়া যেতে পারে।

সূত্র: রিয়েল সিম্পল

Share this news as a Photo Card


আরো নিউজ

দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য কোন রান্নার তেল সবচেয়ে ভালো?

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য কোন রান্নার তেল সবচেয়ে ভালো?

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com