• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে ৫৮৫ শ্রমিককে লে-অফ, মহাসড়ক অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক নাটোরে ভুট্টা ও সাবুদানায় তৈরি ব্যতিক্রমী দুর্গাপ্রতিমা, দেখতে ভিড় দর্শনার্থীদের শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বামীর আত্মসমর্পণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি: সৌদিতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি দূতাবাসের জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল অক্টোবর-নভেম্বরে জ্বর হলে অবহেলা নয়, ডেঙ্গু-ম্যালেরিয়াসহ যে ৫ রোগের ঝুঁকি এআইয়ের প্রভাবে নতুন স্নাতকদের চাকরির সুযোগ কমছে, দ্রুত পদক্ষেপের আহ্বান সিঙ্গাপুরের প্রেসিডেন্টের পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ ও সাড়ে ১২ কেজি রুপা গাজীপুর টঙ্গীতে তুরাগের খালে গোসলে নেমে প্রাণ গেল ভাই-বোনের তেঁতুলিয়ায় ১০ কেজির অজগর উদ্ধার, ১৩ দিনের ব্যবধানে মিলল দুটি

এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস

ধর্ম ডেস্ক / ৫ টাইম:
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম বলে সতর্ক করেছেন শায়খ আবদুর রহমান আস সুদাইস। প্রযুক্তিকে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করার জন্য তিনি মুসলিমদের প্রতি আহ্বান জানান।

ভুয়া তথ্য ছড়ানো, ভিডিও জালিয়াতি এবং মানুষের কণ্ঠ নকলের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে তিনি বলেছেন, এ ধরনের প্রতারণামূলক কাজকে ইসলামী শরীয়াহ অনুযায়ী নিষিদ্ধ ও মিথ্যাচারের অন্তর্ভুক্ত।

প্রযুক্তি ব্যবহার করে অন্যকে প্রতারিত করা, কারো রূপ ধারণ করা অথবা কেউ দেয়নি এমন মিথ্যা বক্তব্য তার ছড়িয়ে দেওয়ার বিষয়ে সতর্ক করেন তিনি।

তবে শায়খ সুদাইস কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সরাসরি নিন্দা করেননি। তিনি আধুনিক প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়াকে মহান আল্লাহর নিয়ামত হিসেবে বর্ণনা করে বলেন, এগুলো দায়িত্বশীলতার সঙ্গে এবং ভালো বা জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা উচিত।

তিনি সতর্ক করে বলেন, যাচাইহীন তথ্য গুজবকে উসকে দেয়, পারস্পরিক সম্পর্ক নষ্ট করে, ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করে এবং জনসাধারণের বিশ্বাস ভেঙে দেয়।

Share this news as a Photo Card


আরো নিউজ

এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com