• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে ৫৮৫ শ্রমিককে লে-অফ, মহাসড়ক অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক নাটোরে ভুট্টা ও সাবুদানায় তৈরি ব্যতিক্রমী দুর্গাপ্রতিমা, দেখতে ভিড় দর্শনার্থীদের শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বামীর আত্মসমর্পণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি: সৌদিতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি দূতাবাসের জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল অক্টোবর-নভেম্বরে জ্বর হলে অবহেলা নয়, ডেঙ্গু-ম্যালেরিয়াসহ যে ৫ রোগের ঝুঁকি এআইয়ের প্রভাবে নতুন স্নাতকদের চাকরির সুযোগ কমছে, দ্রুত পদক্ষেপের আহ্বান সিঙ্গাপুরের প্রেসিডেন্টের পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ ও সাড়ে ১২ কেজি রুপা গাজীপুর টঙ্গীতে তুরাগের খালে গোসলে নেমে প্রাণ গেল ভাই-বোনের তেঁতুলিয়ায় ১০ কেজির অজগর উদ্ধার, ১৩ দিনের ব্যবধানে মিলল দুটি

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি: সৌদিতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি দূতাবাসের

প্রবাস ডেস্ক / ৫ টাইম:
আপডেট: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের উদ্দেশে অতি জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২১ মিনিটে ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষ কর্তৃক জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বাংলাদেশ দূতাবাস জানায়, চলমান পরিস্থিতি সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ করা, আদান প্রদান করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ প্রেক্ষাপটে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি-সংক্রান্ত যে কোনো ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেইসবুক, ইউটিউব, এক্স, প্রভৃতি) প্রচার, মোবাইলে সংরক্ষণ এবং পারস্পরিক আদান-প্রদান করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হলো। এ ছাড়া ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থানসমূহ এড়িয়ে চলার জন্য পরামর্শ প্রদান করা যাচ্ছে।

যেকোনো তথ্যের জন্য দূতাবাসের নিম্নোক্ত হটলাইনে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।

নম্বরগুলো হলো, ৮০০১০০০১২৫ (শ্রম সংক্রান্ত টোল ফ্রি নম্বর), ৮০০১০০০১২৬ (পাসপোর্ট-সংক্রান্ত টোল ফ্রি নম্বর), ৮০০১০০০১২৪ (ডিপ্লোম্যাটিক উইং সংক্রান্ত), মৃত্যু-সংক্রান্ত হটলাইন নম্বর +৯৬৬৫৭০২১২১৮০.

এ ছাড়া নিয়মিত আপডেটের জন্য দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ https://www.facebook.com/bdembassyrivadh ফলো রাখতে জানানো হয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি: সৌদিতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি দূতাবাসের

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি: সৌদিতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি দূতাবাসের

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com