• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টিকটকের ফ্যান্টাসিতে ঘরছাড়া কুমিল্লার ৪ স্কুলছাত্রী, ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষায় আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের বিধি সংশোধন করে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ বিদেশি শিশুর প্রস্রাব লেগে যাওয়া পোশাক পরে নামাজ পড়লে করণীয় দিনে কতবার হাত ধোয়া উচিত? বিশ্ব হাত ধোয়া দিবসে জেনে নিন সঠিক নিয়ম উৎসবের ছাড়ে স্মার্টওয়াচ কিনবেন? ঠকে যাওয়া এড়াতে জেনে নিন ৮ বিষয় আরএফএল গ্রুপের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত, অংশ নিলেন ৫ শতাধিক পরিবেশক বিপুল সামরিক ব্যয়েও হুথিদের হামলা ঠেকাতে হিমশিম সৌদি আরব,কঠিন চাপে রিয়াদ

টঙ্গীর চেরাগআলীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

নিজস্ব প্রতিনিধি / ৩ টাইম:
আপডেট: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।জানা যায়, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। পাশাপাশি ঘটনাস্থলের পথে আরও ৯টি ইউনিট রয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান বা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card


আরো নিউজ

টঙ্গীর চেরাগআলীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

14 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

টঙ্গীর চেরাগআলীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

14 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com