• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প দুই বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট, ১০-১২ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি ১৭ বছরে পা রাখল যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘বাংলা সংলাপ’ বিদেশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত ছাত্রলীগের ধর্মঘটের দিন জবিতে শিক্ষকদের উপস্থিতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি ব্যাঙের প্রস্রাব ও বিষ্ঠা কি নাপাক? মেঝে পবিত্র করবেন যেভাবে উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বসছে জনপ্রিয় গানের আসর বিউটি ব্লগ থেকে দেশের বড় অনলাইন বিউটি প্ল্যাটফর্ম, যেভাবে এগিয়েছে সাজগোজ ২০ হাজারের ফোনেই সব কাজ, তবু লাখ টাকার স্মার্টফোন কেন কেনেন মানুষ?

শারমিন-স্বর্ণার ফিফটির পরও ১৭২ রানে অলআউট বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য ১৭৩

স্পোর্টস ডেস্ক / ১৯ টাইম:
আপডেট: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। সেখানেও চ্যালেঞ্জ জানানোর মতো সংগ্রহ গড়তে পারলো না বাংলাদেশের মেয়েরা। শারমিন আক্তার আর স্বর্ণা আক্তারের জোড়া ফিফটির পরও ৪৯.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অর্থাৎ জিততে হলে অস্ট্রেলিয়ার দরকার ১৭৩।

ব্রিসবেনে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। আরও একবার শুরুতেই বিপর্যয়। ১৮ রানে ৩ উইকেট খুইয়ে বসে টাইগ্রেসরা।

মুর্শিদা খাতুন ১, শারমিন সুলতানা ৬ আর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ফিরে যান ৩ রান করেই। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সোবহানা মোস্তারিও সুবিধা করতে পারেননি। ২৪ বল খেলে করেন ৯ রান।

একটা প্রান্ত ধরে দলকে এগিয়ে নিচ্ছিলেন শারমিন আক্তার। কিন্তু ৯৩ বলে ৮ বাউন্ডারিতে ফিফটি পূরণ করার পর কাঁটায় কাঁটায় ৫০ রানেই আউট হন তিনি। রিতু মনি ফিরে যান ৯ করে।

১১৫ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে রাবেয়া খানকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন স্বর্ণা আক্তার। রাবেয়া অবশ্য ১৬ বলে ১৩ করে বোল্ড হয়ে যান।

তবে স্বর্ণা ফিফটি তুলে নেন। ৭১ বলে ৪ বাউন্ডারিতে ৫৪ রান করে তিনি ফেরার পর বাংলাদেশের দুইশ ছোঁয়ার আশা শেষ হয়ে যায়। দিশা বিশ্বাস ১৩ রানে অপরাজিত থাকেন।

অস্ট্রেলিয়ার মেগান স্কাট মাত্র ১৬ রান খরচায় নেন ৪টি উইকেট।

Share this news as a Photo Card


আরো নিউজ

শারমিন-স্বর্ণার ফিফটির পরও ১৭২ রানে অলআউট বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য ১৭৩

14 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

শারমিন-স্বর্ণার ফিফটির পরও ১৭২ রানে অলআউট বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য ১৭৩

14 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com