গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিআইজি মো. আশিক সাঈদ। তিনি সদ্যসাবেক কমিশনার ইসরাইল হাওলাদারের স্থলাভিষিক্ত হলেন। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিযুক্ত করা হয়। নতুন দায়িত্বে আসার আগে তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে কর্মরত ছিলেন।
সেখানে তিনি ২০২৬ সালের জুলাই মাসে যোগদান করেন।এছাড়া পেশাগত জীবনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই জ্যেষ্ঠ কর্মকর্তার। শিল্পনগরী হিসেবে পরিচিত গাজীপুরে অপরাধ দমন, নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার পথ সুগম করতে নতুন কমিশনারের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিল্প-কারখানার সুরক্ষা প্রদান ও শ্রমিক অসন্তোষ সামাল দেওয়ার পাশাপাশি মহানগরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তার কাছে ইতিবাচক প্রত্যাশা রয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, তার নেতৃত্ব গাজীপুর মেট্রোপলিটন এলাকার আইনশৃ