• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের ভ্যানে আগুন, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর শ্রমিকদের উসকানি দিয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা করছে পরাজিত শক্তি: রিজভী বিদ্যুৎ সাশ্রয়ে সংসদ ভবনে সোলার প্যানেল ও প্রি-পেইড মিটার স্থাপনের পরিকল্পনা দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি শ্রমিকের মজুরির দাবিতে বিজিবি নামানো রাষ্ট্র কার পক্ষে, প্রশ্ন নাহিদ ইসলামের ঢাকার বায়ুদূষণ রোধে ৯ দফা নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানতে চাইলেন হাইকোর্ট শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের প্রশিক্ষণ ছাড়াই নিয়োগ, দায় মন্ত্রণালয়ের: শিক্ষামন্ত্রী রাশিয়া-ইউক্রেনের সতর্কতা অ্যাপ হ্যাক, নাগরিকদের কাছে পারমাণবিক হামলার ভুয়া বার্তা মালদ্বীপে শ্রমিক আন্দোলন, আটক ২০-২৫ জন; দেশে ফেরত পাঠানোর শঙ্কায় ১৫০ বাংলাদেশি ব্রিটিশ নাগরিকত্বে আইপিএলের দরজা খুলছে পাকিস্তানি পেসার আমিরের?

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের ভ্যানে আগুন, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর

স্টাফ রির্পোটার / ১০ টাইম:
আপডেট: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলমান শ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরের নাওজোড় এলাকায় পুলিশের একটি ভ্যানে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এ ছাড়াও সড়কে থাকা অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করা হয়েছে। এ অঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় সড়কে পুলিশের ভ্যান আটকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা আরও যানবাহন ভাঙচুর করেন।

জানা গেছে, সোমবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, কোনাবাড়ী এবং কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ ও হরিণহাটি এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শ্রমিকেরা। ধীরে ধীরে আন্দোলন সংঘর্ষে রূপ নেয়। শ্রমিকদের প্রতিহত করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে তারা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। দুপুর পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

দুপুর গড়াতেই নাওজোড় এলাকায় শ্রমিকেরা সড়কে কঠোর অবস্থান নেন। এ সময় তারা মেট্রোপলিটন পুলিশের ভ্যানে আগুন দেন ও ভাঙচুর চালান। সড়কে কাঠ ও বাঁশের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া কাশিমপুর এলাকায় আরও একটি পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

গাজীপুর শিল্প পুলিশের সুপার আমজাদ হোসাইন বলেন, দুপুরের দিকে পুলিশ, বিজিবি ও এসআরবির সদস্যরা দ্বিমুখী অভিযানে গেলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। এখন সড়কে যান চলাচল করছে। নাওজোড়ে মেট্রোপলিটন পুলিশের একটি ভ্যানে আগুন দেওয়া হয়েছে, গাড়িটি পুড়ে গেছে। প্রতিটি এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের ভ্যানে আগুন, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর

02 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের ভ্যানে আগুন, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর

02 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com