• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা মামলা: দীপের ৪ দিনের রিমান্ড ৮ শিক্ষক থাকলেও পাস করেননি ৩ শিক্ষার্থীর কেউ, ফেনীতে দুই কলেজে শতভাগ ফেল কর্মস্থলে অনুপস্থিতিকে ‘পলায়ন’ গণ্য, চাকরি হারালেন হারুন অর রশীদ আন্দোলন করে সরকার গঠন সম্ভব নয়, ক্ষমতা পরিবর্তনের পথ নির্বাচন: চিফ হুইপ সাংবাদিক মহিনউদ্দিন রিপনের ওপর হামলা-অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন এইচএসসি পরীক্ষায় বিদেশের কেন্দ্রে পাস করেছেন ৯০.৮৭ শতাংশ শিক্ষার্থী কিস্তি ক্রেতাদের জন্য নতুন সুবিধা, এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ দেবে ওয়ালটন প্লাজা মিরপুরে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্র থেকে আটক আফগানদের পাকিস্তানে পাঠানোর প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের আল-আজহার ও বাংলাদেশের কওমি মাদরাসার সম্পর্ক জোরদারে শাইখ মাহমুদুল হাসানের মিশর সফর

সাংবাদিক মহিনউদ্দিন রিপনের ওপর হামলা-অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

টঙ্গী গাজীপুর প্রতিনিধি / ১১ টাইম:
আপডেট: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার গাজীপুর প্রতিনিধি সাংবাদিক মহিনউদ্দিন রিপন ভাইয়ের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে টঙ্গী সরকারি হাসপাতালের সামনে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিক মহিনউদ্দিন রিপন ভাইয়ের ওপর হামলা ও অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন স্বাধীন সাংবাদিকতা এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনা বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

 

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, গাজীপুর মহানগর তাঁতি দলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন মোল্লা, বিএনপি নেতা বি. এম. শামীম,বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. নাজমুল বাড়ী চৌধুরী, সহসভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক সফিউদ্দিন খান, এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন যায় যায় দিন পত্রিকার সাংবাদিক রাজীব হোসেন আজকের জনতা মামুন হাসান,সমকাল পত্রিকার সাংবাদিক আবু সালেহ মুসা বিজয় টিভির সাংবাদিক মোরশেদ আলম খোকন, রোমান হোসাইন, সুজন সারওয়ার, মির্জা নাদিম, আবুল বাশার পলাশ, মাহবুবুর রহমান জিলানী, হানিফ হোসেন, জাহাঙ্গীর আকন্দ, মোস্তফা মিয়া, আওলাদ হোসেন, পলাশ সরকার, শাহজালাল, কামরুল হাসান সাহা, লিটন হোসেন, জসিম উদ্দিন জুয়েল, টিটন কুমার ঘোষ, পারভীন ইতি, মো. পাপেল হোসেন, মো. আনু হাসান, মোহাম্মদ শামীম রেজা, গাজী মামুন, মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিক নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card


আরো নিউজ

সাংবাদিক মহিনউদ্দিন রিপনের ওপর হামলা-অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

31 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

সাংবাদিক মহিনউদ্দিন রিপনের ওপর হামলা-অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

31 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com