• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের গাজীপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড শিক্ষা ও প্রযুক্তি সহযোগিতায় বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ডলারের বাজারে চাপ, রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ বিএনপির; গোয়েন্দা নজরদারি জোরদার করছে সরকার ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন হবে পাবনা স্টেশনে মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে রাখার আবেদন, চায়নি রিমান্ড যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন মিশরীয় বংশোদ্ভূত আবদুল এল-সায়েদ যুক্তরাষ্ট্রের মানুষ বিরক্ত হলে ইসরায়েলে চলে যাব, প্রধানমন্ত্রীও হতে পারি: ট্রাম্প ফুটবল ম্যাচে ৫৩ লাল কার্ড! এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ডের নতুন বিশ্বরেকর্ড ব্রাজিলে

ফুটবল ম্যাচে ৫৩ লাল কার্ড! এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ডের নতুন বিশ্বরেকর্ড ব্রাজিলে

স্পোর্টস ডেস্ক / ২ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু একটি ম্যাচে ৫৩টি লাল কার্ড! অবিশ্বাস্য হলেও এমনই ঘটনা ঘটেছে ব্রাজিলে। অনূর্ধ্ব-২০ পর্যায়ের একটি ম্যাচে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাসহ মোট ৫৩ জনকে লাল কার্ড দেখিয়েছেন রেফারি। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর নতুন বিশ্বরেকর্ড এটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যে স্থানীয় অনূর্ধ্ব-২০ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল মামোরে ও উবেরলান্দিয়া। ম্যাচের দ্বিতীয়ার্ধে মামোরে যখন ৩-১ গোলে এগিয়ে, তখনই দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

রেফারি ফার্নান্দো প্যাট্রিক দ্রোশগিচ মোদেস্তোর প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের ঘটনায় দুই দলের ৪০ জন খেলোয়াড় এবং আটজন টিম কর্মকর্তা লাল কার্ড দেখেছেন। ম্যাচে এর আগেই আরও তিনজন খেলোয়াড় লাল কার্ড দেখেছিলেন। এ ছাড়া উবেরলান্দিয়ার পরিচালনা পর্ষদের দুই সদস্যকেও বহিষ্কার করা হয়। সব মিলিয়ে লাল কার্ডের সংখ্যা দাঁড়ায় ৫৩।

এর আগে এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর রেকর্ড ছিল ৩৬টি। ২০১১ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের দুই দল আতলেতিকো ক্লায়পোলে ও ভিক্টোরিয়ানো আরেনাসের ম্যাচে এই ঘটনা ঘটেছিল।

রেফারির প্রতিবেদনে সংঘর্ষের সূত্রপাতের কারণও উল্লেখ করা হয়েছে। মামোরের খেলোয়াড় দাভি দলের তৃতীয় গোল উদ্‌যাপনের সময় প্রতিপক্ষের ডাগআউটের দিকে কটাক্ষ করেন। এতে ক্ষুব্ধ হয়ে উবেরলান্দিয়ার গোলকিপিং কোচ পাওলো সার্জিও দিয়াস দোস সান্তোস মাঠে ঢুকে তার মুখোমুখি হন। এরপরই দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

রেফারি আরও অভিযোগ করেছেন, সংঘর্ষের সময় কয়েকজন ব্যক্তি তাকে হত্যার হুমকিসহ বিভিন্ন ধরনের সহিংসতার হুমকি দিয়েছেন। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ৪০ মিনিট খেলা বন্ধ রাখতে হয়। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ঘটনার পর দুই দলের বিরুদ্ধে পাল্টাপাল্টি ভাঙচুরের অভিযোগও উঠেছে। উবেরলান্দিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে মামোরের সরঞ্জাম নষ্ট করার অভিযোগ রয়েছে। অন্যদিকে মামোরের দলের সদস্যদের বিরুদ্ধে স্বাগতিক দলের ড্রেসিংরুমে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

ফুটবল ম্যাচে ৫৩ লাল কার্ড! এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ডের নতুন বিশ্বরেকর্ড ব্রাজিলে

05 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ফুটবল ম্যাচে ৫৩ লাল কার্ড! এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ডের নতুন বিশ্বরেকর্ড ব্রাজিলে

05 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com