• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের গাজীপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড শিক্ষা ও প্রযুক্তি সহযোগিতায় বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ডলারের বাজারে চাপ, রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ বিএনপির; গোয়েন্দা নজরদারি জোরদার করছে সরকার ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন হবে পাবনা স্টেশনে মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে রাখার আবেদন, চায়নি রিমান্ড যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন মিশরীয় বংশোদ্ভূত আবদুল এল-সায়েদ যুক্তরাষ্ট্রের মানুষ বিরক্ত হলে ইসরায়েলে চলে যাব, প্রধানমন্ত্রীও হতে পারি: ট্রাম্প ফুটবল ম্যাচে ৫৩ লাল কার্ড! এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ডের নতুন বিশ্বরেকর্ড ব্রাজিলে

১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন হবে পাবনা স্টেশনে

প্রবাস পোস্ট, ডেস্ক / ৫ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

আগামী ১৯ নভেম্বর থেকে পাবনা-ঢাকা রুটে চালু হচ্ছে ট্রেন চলাচল। ওই দিন পাবনা রেলওয়ে স্টেশনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ট্রেন চলাচল উদ্বোধন করা হবে।এ রুটে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ এবং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।বৃহস্পতিবার (৫ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়।

 

সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এদিকে নতুন ট্রেন পরিচালনার জন্য ভারত থেকে আনা ১৮টি কোচ এরই মধ্যে বাংলাদেশে পৌঁছেছে গত ১৬ অক্টোবর। বর্তমানে কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় রয়েছে। এসব কোচ দিয়ে নতুন ট্রেন পরিচালনার প্রস্তুতি চলছে।

 

প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে সকাল ৮টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে। ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে ছেড়ে পাবনায় পৌঁছাবে রাত ৯টা ২০ মিনিটে।তবে ট্রেন দুটির যাত্রাবিরতি ও সময়সূচি এখনো প্রস্তাবের পর্যায়ে। সংশোধনী প্রস্তাবটি অনুমোদনের জন্য বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন হবে পাবনা স্টেশনে

05 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন হবে পাবনা স্টেশনে

05 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com