চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি-টোয়েন্টি লিগের রোমাঞ্চকর ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়েছে রাইয়ান স্পোর্টস। গতকাল (৩১ অক্টোবর) চট্টগ্রামের সিরাজ ফোর এইচ স্পোর্টস কমপ্লেক্স মাঠে শ্বাসরুদ্ধকর ফাইনালে এনএইচটি স্পোর্টসকে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি উঁচিয়ে ধরেছে রাইয়ান স্পোর্টস।টসে জিতে ব্যাট করতে নেমে রাইয়ান স্পোর্টস পুরো ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে ২২৫ রান সংগ্রহ করে।
জবাব দিতে নেমে এনএইচটি স্পোর্টসও পুরো ২০ ওভার ব্যাটিং করে। তবে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রানের বেশি করতে পারেনি তারা। ফলে ২৬ রানে জিতে চ্যাম্পিয়ন হয়েছে রাইয়ান স্পোর্টস। ৩৪ বলে ৮২ রান করে রাইয়ান স্পোর্টসের তানজীর মিজবাহুল হক ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
ফাইনালে গেম চেঞ্জার অব দ্য ম্যাচ হন রাইয়ান স্পোর্টসের তালহা জুবায়ের। ৩৭ বলে ৬৪ রান করেন তিনি। ১৮০ রান করে টুর্নামেন্টের সেরা ব্যাটারও হয়েছেন তিনি।১২ উইকেট নিয়ে সেরা বোলার হয়েছেন চ্যাম্পিয়ন রাইসান স্পোর্টসের শহীদুল ইসলাম।রানার্সআপ দলের সজিবুল আলম হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ব্যাট হাতে ১৩৫ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৬ উইকেট।