• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের গাজীপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড শিক্ষা ও প্রযুক্তি সহযোগিতায় বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ডলারের বাজারে চাপ, রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ বিএনপির; গোয়েন্দা নজরদারি জোরদার করছে সরকার ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন হবে পাবনা স্টেশনে মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে রাখার আবেদন, চায়নি রিমান্ড যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন মিশরীয় বংশোদ্ভূত আবদুল এল-সায়েদ যুক্তরাষ্ট্রের মানুষ বিরক্ত হলে ইসরায়েলে চলে যাব, প্রধানমন্ত্রীও হতে পারি: ট্রাম্প ফুটবল ম্যাচে ৫৩ লাল কার্ড! এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ডের নতুন বিশ্বরেকর্ড ব্রাজিলে

আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

প্রবাস পোস্ট, ডেস্ক / ১ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

আগামী বছর গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই সৌরবিদ্যুৎ থেকে মোট ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, গত আট মাসে দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। তারপরও বৈশ্বিক পরিস্থিতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। আর সে কারণেই আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে সরকার।

তিনি আরও বলেন, বৈশ্বিক যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়েই বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়েও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে এগিয়ে আসতে হবে। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ বাড়ি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপনের আহ্বান জানান তিনি।

 

মন্ত্রী আরও জানান, ব্যক্তি পর্যায়ে সোলার প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ সরকার প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনে নেবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দেন।তিনি উল্লেখ করেন, সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানো সম্ভব হলে একদিকে যেমন বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলা সহজ হবে, অন্যদিকে কৃষি অর্থনীতির গতিও বজায় রাখা সম্ভব হবে।

ওই মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, স্থানীয় সংসদ সদস্য এবং রাজশাহী জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহীর কর্মসূচি শেষে এদিন বিকেল ৩টায় নাটোর জেলায় একই ধরনের আরেকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর।

Share this news as a Photo Card


আরো নিউজ

আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

05 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

05 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com