• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার শুনানি আজ জামিনে কারামুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান এখন বিকাশ অ্যাপেই পরিশোধ করা যাবে ট্রাফিক মামলার জরিমানা আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, নতুন করে ৫০ কারখানা ছুটি ‘নাহিদ ইসলামের ভক্ত আমি’, এনসিপির অনুষ্ঠানে বললেন আসিফ আকবর অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র আঘাত, বাতাসের গতি ১২০ কিলোমিটার সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য ২৫ বিষয়ে নির্দেশনা, জেনে নিন করণীয় ও বর্জনীয় শেকৃবির গবেষণার মাঠে সচিবালয় নির্মাণ বন্ধের দাবি, শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসরে ম্যাক্সওয়েল, খেলবেন বিগ ব্যাশে

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসরে ম্যাক্সওয়েল, খেলবেন বিগ ব্যাশে

স্পোর্টস ডেস্ক / ৮ টাইম:
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। আগেই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেওয়া ম্যাক্সওয়েল এবার সরে দাঁড়াচ্ছেন টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও। তবে বিগ ব্যাশে খেলা চালিয়ে যাবেন মেলবোর্ন স্টার্সের হয়ে। ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন তিনি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নেমেছিলেন ম্যাক্সওয়েল। সে আসরে গ্রুপপর্ব পেরোতে পারেনি তার দল। গত ফেব্রুয়ারিতে ওমানের বিপক্ষে সেই আসরের শেষ ম্যাচটিই হয়ে থাকলো অস্ট্রেলিয়ার হয়ে ম্যাক্সওয়েলের শেষ আন্তর্জাতিক ম্যাচ। বল হাতে নিয়েছিলেন দুটি উইকেট, তবে ব্যাটিংয়ের সুযোগ পাননি।

অবসরের সিদ্ধান্ত নিয়ে ‘দ্য ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে ম্যাক্সওয়েল বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে আমাদের বেশ কয়েকবার আলোচনা হয়েছে। বিষয়টি অনেকটা খোলামেলা ছিল। টিম ম্যানেজমেন্ট থেকে কোনো চাপ ছিল না। তাই দরজাটা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। সামনে কয়েকটি সিরিজ ছিল। দল ভবিষ্যতের দিকে তাকাতে চেয়েছিল। বাংলাদেশেও আমরা সেটি দেখেছি, যেখানে কয়েকজন নতুন খেলোয়াড় সুযোগ পেয়েছে এবং ভালো করেছে।’

দুইবারের ওয়ানডে বিশ্বকাপজয়ী ম্যাক্সওয়েলের ব্যাট থেকে এসেছিল ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের জয়সূচক রান। তবে নিজের ঘরের মাঠে দেশের হয়ে শেষবার মাঠে নামার একটি ইচ্ছা ছিল তার।

ম্যাক্সওয়েল বলেন, ‘মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিদায়ী ম্যাচ খেলার একটা ক্ষীণ আশা বা আলোচনা ছিল। তবে এই দল নিয়ে তারা যে পথে এগোচ্ছে, তা আমি পুরোপুরি বুঝতে পারি। আগামী ১২ থেকে ২৪ মাসে অনেক পরিবর্তন আসবে। ২০২৮ সালের অলিম্পিকও সামনে। তাই নতুন কয়েকজন খেলোয়াড়কে দেখে নেওয়া এবং আন্তর্জাতিক চাপের সঙ্গে পরিচিত করানো জরুরি। বিগ ব্যাশের ম্যাচে সব সময় সেই অভিজ্ঞতা পাওয়া যায় না।’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অবশ্য এখনো সক্রিয় ম্যাক্সওয়েল। সেপ্টেম্বরে প্রথমবারের মতো আয়োজিত ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের ফাইনালে বেলফাস্ট উলভসকে নেতৃত্ব দেন তিনি। এর পাচ দিন পর ওয়ানডে কাপে ভিক্টোরিয়ার হয়ে দুটি ম্যাচ খেলেন।

অস্ট্রেলিয়ার হয়ে ১৩০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। ১৫৪.৪২ স্ট্রাইক রেটে করেছেন ২ হাজার ৮৯৭ রান। বল হাতে নিয়েছেন ৫১ উইকেট। এই সংস্করণে পাঁচটি সেঞ্চুরি করেছেন তিনি, যা রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে বিশ্বরেকর্ড।

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে সাতটি ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। ২০১৭ সালে শেষবার সাদা পোশাকে মাঠে নামা এই অলরাউন্ডারের সর্বোচ্চ ইনিংস ১০৪ রান, ভারতের বিপক্ষে রাঁচিতে।

Share this news as a Photo Card


আরো নিউজ

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসরে ম্যাক্সওয়েল, খেলবেন বিগ ব্যাশে

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসরে ম্যাক্সওয়েল, খেলবেন বিগ ব্যাশে

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com