• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের গাজীপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড শিক্ষা ও প্রযুক্তি সহযোগিতায় বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ডলারের বাজারে চাপ, রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ বিএনপির; গোয়েন্দা নজরদারি জোরদার করছে সরকার ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন হবে পাবনা স্টেশনে মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে রাখার আবেদন, চায়নি রিমান্ড যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন মিশরীয় বংশোদ্ভূত আবদুল এল-সায়েদ যুক্তরাষ্ট্রের মানুষ বিরক্ত হলে ইসরায়েলে চলে যাব, প্রধানমন্ত্রীও হতে পারি: ট্রাম্প ফুটবল ম্যাচে ৫৩ লাল কার্ড! এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ডের নতুন বিশ্বরেকর্ড ব্রাজিলে

গাজীপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার / ২ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

গাজীপুরে ছয় বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন খান নামের এক শিক্ষককে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করা না গেলে আসামির স্থাবর সম্পত্তি বিক্রি করে সেই অর্থ ভুক্তভোগী শিশুকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) গাজীপুর মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

আদালত সূত্রে জানা যায়, রায় ঘোষণার আগে আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করেন। তবে আদালত সেই আবেদন নাকচ করে রায় ঘোষণা করেন। একই সঙ্গে পলাতক আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ আগস্ট সকাল পৌনে নয়টার দিকে গাজীপুরের গাছা থানার শরীফপুরের ধানবাড়ি এলাকার একটি বিদ্যালয়ে যায় নার্সারি শ্রেণির ওই শিক্ষার্থী। সকাল সোয়া নয়টার দিকে অন্য শিক্ষকেরা শ্রেণিকক্ষে চলে গেলে বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন খান শিশুটিকে বিদ্যালয়ের অফিসকক্ষে নিয়ে ধর্ষণ করেন।

ঘটনার পর শিশুটিকে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পরিবারের সদস্য ও বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর শিশুটির মা বাদী হয়ে গাছা থানায় মামলা করেন। মামলায় বিদ্যালয়টির সহকারী শিক্ষক আনোয়ার হোসেন খান এবং ঘটনায় সহযোগিতার অভিযোগে ফরিদা বেগমকে আসামি করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণ ও শুনানি গ্রহণ করে আদালত আনোয়ার হোসেন খানকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সেলিনা বেগম। তাকে সহযোগিতা করেন আইনজীবী মহিউদ্দিন ও জাকির কাদের। আইনজীবী মো. মহিউদ্দিন জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে জারি করা সাজা পরোয়ানা সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

গাজীপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

05 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

গাজীপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

05 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com