• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলা, কিয়েভে নিহত ১ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ১৬ নভেম্বর বসছে বোর্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে, নিরাপত্তাহীনতায় পড়বে সরকার: নাসীরুদ্দীন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন তারেক রহমান গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ‘আগের মতো রাজনীতি করতে বিএনপির আওয়ামী লীগকেই প্রয়োজন’ ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ১৬ নভেম্বর বসছে বোর্ড

প্রবাস পোস্ট ডেস্ক / ১০ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

দেশের তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের সুপারিশ করতে আগামী ১৬ নভেম্বর তৃতীয় সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড।

বোর্ডের ১১ নভেম্বর জারি করা এক সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশ অনুযায়ী, সোমবার বেলা ১১টায় ৪০, সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে সভাটি হওয়ার কথা ছিল। এতে সভাপতিত্ব করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সৈয়দ আফতাব সুবহানী।

কিন্তু, বোর্ডের সভাকক্ষে স্থান সংকুলান না হওয়ায় এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের অনুরোধের পরিপ্রেক্ষিতে পূর্বনির্ধারিত কার্যালয়ের পরিবর্তে ১৯৮, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে (শ্রম ভবন, লেভেল-১৯) সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় দুটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি কর্তৃক ন্যূনতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং শিল্প খাতটিতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি হারের সুপারিশ নিয়ে আলোচনা।

এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা নিম্নতম মজুরি প্রস্তাব করেছে। অন্যদিকে, মালিকপক্ষকে চারদিন সময় দেওয়া হয়েছে এবং তারা ১৫ নভেম্বর জমা দিবেন বলে জানিয়েছেন।

গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি ছাড়াও একজন নিরপেক্ষ সদস্য রয়েছেন।

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামোয় এ হার নির্ধারণ করা হয়েছিল। তবে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে এবার ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হচ্ছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ১৬ নভেম্বর বসছে বোর্ড

12 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ১৬ নভেম্বর বসছে বোর্ড

12 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com