• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলা, কিয়েভে নিহত ১ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ১৬ নভেম্বর বসছে বোর্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে, নিরাপত্তাহীনতায় পড়বে সরকার: নাসীরুদ্দীন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন তারেক রহমান গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ‘আগের মতো রাজনীতি করতে বিএনপির আওয়ামী লীগকেই প্রয়োজন’ ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প

ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক / ১৩ টাইম:
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ইরান যুদ্ধে যেসব দেশকে যুক্তরাষ্ট্র রক্ষা করেছে, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ চাইবে ওয়াশিংটন, জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি প্রচারিত সিবিএস নিউজের সাক্ষাৎকারে উপস্থাপক রস ডাউথাটকে তিনি বলেন, ওই দেশগুলো যুদ্ধে যুক্তরাষ্ট্রের যাবতীয় খরচ মিটিয়ে দেবে।

ট্রাম্প বলেন, আমরা এই সব টাকা ফেরত পাব। তারা তা দেবে, শতভাগ। কারণ আমরা না থাকলে তাদের অস্তিত্বই থাকত না। প্রথমবারের মতো স্পষ্টভাবে ইসরায়েলের কাছ থেকেও ক্ষতিপূরণের কথা বলেছেন তিনি। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না।

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প ও রিপাবলিকান পার্টির ভরাডুবির পর এই দাবি এল। ফলের পেছনে ইরান যুদ্ধ নিয়ে জনঅসন্তোষ আংশিক ভূমিকা রেখেছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট। এরপর তিনি যুদ্ধকে সামরিকভাবে কার্যত শেষ ঘোষণা করেছেন এবং যুদ্ধ শুরুর সিদ্ধান্তকে খুব ভালো সিদ্ধান্ত বলেছেন।

কোন দেশের কাছে দাবি

ট্রাম্প বলেন, আমরা তাদের (ইরানের) পারমাণবিক ভান্ডারের মাথা কেটে দিয়েছি। আমি তা না করলে এখন ইসরায়েল বলে কিছু থাকত না।

এর আগে হরমুজ প্রণালির আশপাশে মার্কিন সামরিক উপস্থিতি থেকে উপকৃত উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে খরচ ফেরত চেয়েছিলেন তিনি। জুলাইয়ের ব্রিফিংয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের নাম নিয়েছিলেন।

তবে উপসাগরীয় দেশগুলো বলছে, যুদ্ধের পরিকল্পনা সম্পর্কে তাদের জানানোই হয়নি। ইরানের পাল্টা হামলার ধাক্কাও তারাই সামলেছে। জিসিসি সদস্য হিসেবে তারা কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।

ঐক্যবদ্ধ সরকারের দাবি নেতানিয়াহুর, ‘বর্ণবাদী’ ও ‘বিদ্বেষপূর্ণ’ বলে কটাক্ষ বিরোধীদেরঐক্যবদ্ধ সরকারের দাবি নেতানিয়াহুর, ‘বর্ণবাদী’ ও ‘বিদ্বেষপূর্ণ’ বলে কটাক্ষ বিরোধীদের

ক্ষতিপূরণ কেমন হতে পারে

কুয়েত বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সহকারী অধ্যাপক ও চ্যাথাম হাউসের সহযোগী ফেলো বদর আল-সাইফ বলেন, ট্রাম্প বিদ্যমান বাণিজ্য চুক্তি বা উপসাগরীয় বিনিয়োগকে ক্ষতিপূরণ হিসেবে দেখাতে পারেন। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের ফরিদ বুসাইদের ভাষ্য, এটি সম্ভবত পরোক্ষ হবে এবং যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক বিনিয়োগ ও অতিরিক্ত মার্কিন অস্ত্র কেনার রূপ নেবে।

অতীতেও বিদেশি বিনিয়োগকে উপহার হিসেবে তুলে ধরেছেন ট্রাম্প। ২০২৫ সালের জুলাইয়ে ইইউর সঙ্গে চুক্তির পর তিনি ৬০ হাজার কোটি ডলারকে উপহার বলেন। অথচ চুক্তিতে শুধু ইউরোপীয় কোম্পানিগুলোর বিনিয়োগের প্রত্যাশা ছিল। প্রথম মেয়াদে মেক্সিকো সীমান্ত প্রাচীরের খরচ দেবে বলেও দাবি করেছিলেন, যা হয়নি।

মিত্রদের প্রতিক্রিয়া

বিশ্লেষকদের মতে, যে যুদ্ধ উপসাগরীয় মিত্ররা শুরু করেনি, তার জন্য আরও অর্থ দিতে বলায় তারা বিরূপ হবে। কুইলিয়ামের মতে, তারা নীরব প্রতিরোধ করবে, কারণ তারা ইতিমধ্যে নিরাপত্তা ব্যয়ে অবদান রাখছে।

ইসরায়েল সম্পর্কে ডারহাম বিশ্ববিদ্যালয়ের মারজিয়া কুহি ইসফাহানি বলেন, আর্থিক বোঝা বহন করতে বলা প্রতিষ্ঠিত রীতি এবং ইসরায়েলের বর্তমান সম্পদ-সীমাবদ্ধতার বিরুদ্ধে যাবে।

সূত্র: আলজাজিরা

Share this news as a Photo Card


আরো নিউজ

ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com