শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মোটরসাইকেলের জন্য নিরাপত্তা স্টিকার প্রদান করা হবে। এ স্টিকার পেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর সংশ্লিষ্ট অফিসের সুপারিশসহ আবেদনপত্র জমা দিতে হবে।








