• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক পরিচয় দিলেন চেয়ারম্যান, প্রশ্ন করতেই মাইক্রোফোন কেড়ে নেওয়ার অভিযোগ সমবায়ের মাধ্যমে বদলে যেতে পারে মানুষের জীবনমান: কালীগঞ্জে রিজভী নীলফামারীর জলঢাকায় ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ পদ্মা অয়েলের ১৭০ শতাংশ লভ্যাংশ, লাভেলো ও ট্রাস্ট ইসলামী লাইফেরও ঘোষণা সাংবাদিককে হুমকি ও জাতীয় সংগীত নিয়ে আপত্তিকর বক্তব্য, পরীমনিকে আইনি নোটিশ ৩১৫ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ, ড্রয়ের পথে সিলেট টেস্ট ‘আঘাত করলে আরও কঠোর জবাব দেব’, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি, আহ্বায়ক রাজ ও সদস্য সচিব মিলন ইউরোপের স্বপ্নে জমি-সম্পদ বিক্রি, মৃত্যুর মুখ থেকে বেঁচে এখন কারাগারে ৬৫ বাংলাদেশি শিক্ষক নিয়োগে নতুন নিয়ম, প্রিলিমিনারিতে ১০০ নম্বর ও নেগেটিভ মার্কিং

শিক্ষক নিয়োগে নতুন নিয়ম, প্রিলিমিনারিতে ১০০ নম্বর ও নেগেটিভ মার্কিং

প্রবাস পোস্ট ডেস্ক / ১৪ টাইম:
আপডেট: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন পদ্ধতিতে প্রিলিমিনারির পাশাপাশি লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। পরিবর্তন আসতে পারে পরীক্ষার সিলেবাস ও নম্বর বণ্টনেও। আগামী ডিসেম্বরে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, নতুন নিয়োগ পরীক্ষার জন্য তিন ধাপের মূল্যায়ন পদ্ধতির প্রস্তাব করা হয়েছে। এতে ১০০ নম্বরের প্রিলিমিনারি, ১০০ নম্বরের লিখিত এবং ২০ নম্বরের মৌখিক পরীক্ষা রাখা হতে পারে। তবে এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিধিমালা সংশোধনের পর পরীক্ষার পদ্ধতি ও সিলেবাস চূড়ান্ত করা হবে।

প্রিলিমিনারিতে চার বিষয়, থাকবে নেগেটিভ মার্কিং

প্রস্তাবিত পদ্ধতিতে প্রথম ধাপে ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময় থাকবে এক ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর পাওয়া যাবে। বিপরীতে ভুল উত্তরে কাটা যাবে শূন্য দশমিক ২৫ নম্বর। পাস করতে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।

প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান রাখা হয়েছে। প্রতিটি বিষয় থেকে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকতে পারে।

প্রিলিমিনারিতে উত্তীর্ণদের ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। এ পরীক্ষার জন্য সময় নির্ধারণের প্রস্তাব রয়েছে তিন ঘণ্টা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

তবে প্রস্তাবিত এ পদ্ধতি কার্যকর করতে বিধিমালা সংশোধন প্রয়োজন। সংশোধিত বিধিমালা অনুমোদন না হওয়া পর্যন্ত পরীক্ষার ধাপ, সিলেবাস ও নম্বর বণ্টনের কোনোটি চূড়ান্ত বলে বিবেচিত হবে না।

নিবন্ধন নয়, সরাসরি শিক্ষক নিয়োগ

এবারের পরীক্ষায় শুধু পদ্ধতিগত নয়, নিয়োগপ্রক্রিয়াতেও পরিবর্তন আসছে। আগে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হতো। পরে পৃথক প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগের সুপারিশ করা হতো।

নতুন ব্যবস্থায় নিবন্ধনের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের পরিবর্তে পরীক্ষার ভিত্তিতে সরাসরি নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে আগের ধারাবাহিকতায় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হচ্ছে না। এর পরিবর্তে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে।

ডিসেম্বরে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা

এনটিআরসিএ সূত্র জানিয়েছে, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।

তবে ডিসেম্বরে পরীক্ষা আয়োজনের বিষয়টি এখনো নিশ্চিত নয়। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর পরীক্ষার তারিখসহ অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে ২০২৩ সালের ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ওই পরীক্ষার প্রিলিমিনারি অনুষ্ঠিত হয় ২০২৪ সালের মার্চে।

এরপর দীর্ঘ সময় নতুন নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। এবার সেই নিবন্ধন পরীক্ষার পরিবর্তে নতুন পদ্ধতিতে সরাসরি শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

শিক্ষক নিয়োগে নতুন নিয়ম, প্রিলিমিনারিতে ১০০ নম্বর ও নেগেটিভ মার্কিং

08 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

শিক্ষক নিয়োগে নতুন নিয়ম, প্রিলিমিনারিতে ১০০ নম্বর ও নেগেটিভ মার্কিং

08 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com