• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রীপুর ও কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন, পুড়ল ১৩ ঘর কাপাসিয়ার ঘাগটিয়া ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন পেলেন মামুনুর রশিদ ধানমন্ডির ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলবে: ডিএসসিসি প্রশাসক রমজানে খেজুর, মাল্টা ও আপেলের দাম সহনীয় রাখতে শুল্ক কমানোর সিদ্ধান্ত এনআইডিসহ নাগরিকদের ব্যক্তিগত তথ্য ভারতে চলে যাচ্ছে: রিজভী ইরানে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬ শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ বাংলাদেশের আইনে নেই: চিফ প্রসিকিউটর স্কুলের সামনে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের ওমর ফারুকের ২৪৪ রানের লজ্জার হারের পর ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতল ভারত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযান জোরদার, খাটের নিচে লুকিয়েও রক্ষা নেই

রমজানে খেজুর, মাল্টা ও আপেলের দাম সহনীয় রাখতে শুল্ক কমানোর সিদ্ধান্ত

প্রবাস পোস্ট ডেস্ক / ১২ টাইম:
আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

আসন্ন পবিত্র রমজান মাসে খেজুর, অরেঞ্জ (মাল্টা) ও আপেলের বাজারমূল্য সহনীয় রাখতে এসব পণ্য আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সুবিধা আগামী ১০ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

এ ছাড়া আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

রমজানে খেজুর, মাল্টা ও আপেলের দাম সহনীয় রাখতে শুল্ক কমানোর সিদ্ধান্ত

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

রমজানে খেজুর, মাল্টা ও আপেলের দাম সহনীয় রাখতে শুল্ক কমানোর সিদ্ধান্ত

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com