• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা বাংলাদেশের পর্যটন উন্নয়নে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের সাভার-আশুলিয়ায় ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টাধাওয়া নামাজে ভুল করে দুইবার রুকু করলে করণীয় কী? স্মার্টফোনের বাজারে একসময় দাপট ছিল, কেন হারিয়ে যাচ্ছে সনির এক্সপেরিয়া? বিরিয়ানি-কাবাবের সঙ্গে কাঁচা পেঁয়াজ খান? যাদের বাড়তে পারে গ্যাস-অ্যাসিডিটি মেরিলিন মনরো থেকে সুপারম্যান, হলিউডের ১০ রহস্যময় মৃত্যু মেয়ের জন্মদিনে দক্ষিণ আফ্রিকার মাটিতে লিটনের স্মরণীয় সেঞ্চুরি ঢাকায় পুলিশের অভিযানে ৫২৬ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-ককটেল লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে হামলা, আহত ১০; দায় সরকারের ওপর চাপালেন তিনি

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের উত্তেজনা, শ্রমিকদের সঙ্গে পুলিশ-বিজিবির সংঘর্ষ

স্টাফ রির্পোটার / ১৬ টাইম:
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও জয়দেবপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন। পুলিশ ও স্থানীয়রা জানান, কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ শুরু করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা।

একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও জয়দেবপুর সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। কিছু সময় পর শ্রমিকরা আবার বিভিন্ন দিক থেকে জড়ো হন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। এ ঘটনায় ওই সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

কিছু কিছু স্থানে ধীরগতিতে যানবাহন চলাচল করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী ও সফিপুরসহ বিভিন্ন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন। গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, চান্দনা চৌরাস্তা ও আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাদের সরিয়ে দিতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Share this news as a Photo Card


আরো নিউজ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের উত্তেজনা, শ্রমিকদের সঙ্গে পুলিশ-বিজিবির সংঘর্ষ

17 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের উত্তেজনা, শ্রমিকদের সঙ্গে পুলিশ-বিজিবির সংঘর্ষ

17 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com